চিরনিদ্রায় চাঁদপুর রেন্ট এ কার মালিক সমিতির সাবেক সভাপতি মফিজুল ইসলাম বাচ্চু

চাঁদপুর: চাঁদপুর রেন্ট এ কার মালিক সমিতির সাবেক সভাপতি মফিজুল ইসলাম বাচ্চু আর নেই।

তিনি শুক্রবার সকাল ৭টায় রাজধানী ঢাকার নিজ বাসায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস রোগে ভুগছিলেন।

মৃত্যুকালে তিনি দুই সন্তান রেখে গেছেন।

মরহুমের জানাজার নামাজ প্রথমে বাদ জুম্মা চাঁদপুর বাসস্ট্যান্ড গোরে গরিবা জামে মসজিদে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে ঢাকায় যানজটের কারণে কফিন সময়মতো চাঁদপুরে পৌঁছাতে না পারায় পরে বাদ আসর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

জানাজার নামাজে ইমামতি করেন মসজিদের খতিব মুফতি আব্দুর রশিদ তালুকদার। চাঁদপুর শহর জামায়াতের আমির এডভোকেট শাহজাহান খানের পরিচালনায় জানাজা পূর্ব বক্তব্য রাখেন মরহুমের বড় শ্যালক দেশের বিশিষ্ট ব্যবসায়ী নজরুল ইসলাম আলম, রেন্ট এ কার মালিক সমিতির সাধারণ সম্পাদক মুন্নাফ পাটোয়ারী এবং মরহুমের একমাত্র ছেলে তোয়াহা রাফি।

পরে চাঁদপুর বাসস্ট্যান্ড কবরস্থানে মরহুমকে দাফন করা হয়। জানাজা ও দাফনে আত্মীয়স্বজন, রাজনৈতিক ব্যক্তিবর্গ, ব্যবসায়ী সমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মরহুমের মৃত্যুতে চাঁদপুরের ব্যবসায়ী মহল ও রেন্ট এ কার সংশ্লিষ্টদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। সবাই মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম