প্রধানমন্ত্রীর নিকট চাঁদপুর প্রেস ক্লাবের আবেদন

শনিবার ১৬ মে ২০২৬ চাঁদপুর সফরে করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী আগমন উপলক্ষে চাঁদপুর প্রেসক্লাবের পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী।

পাশাপাশি ঐতিহ্যবাহী চাঁদপুর প্রেসক্লাবের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী নিকট সাংবাদিকদের মান উন্নয়ন, অবকাঠানো উন্নয়ন ও আথিক অনুদান প্রদানসহ কয়েকটি আবেদন তিনি তুলে ধরেছেন।

লিখিত উক্ত আবেদনে তিনি উল্লেখ করেন, ঐতিহ্যবাহী ও সাংবাদিকদের ঐক্যবদ্ধ পেশাজীবী সংগঠন। চাঁদপুর প্রেস ক্লাব এবং চাঁদপুর জেলার সর্বস্তরের সাংবাদিকদের পক্ষ থেকে আপনাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।

আপনি জেনে আনন্দিত হবেন যে, ঐতিহ্যবাহী চাঁদপুর প্রেস ক্লাব ১৯৭০ সালে প্রতিষ্ঠিত হয়। পেশাদার সাংবাদিকদের যোগ্য নেতৃত্বে সংগঠনটি দীর্ঘকাল ধরে অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছে। বিশেষ করে সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও স্থানীয় জনকল্যাণে চাঁদপুর প্রেস ক্লাব শুরু থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

চাঁদপুর প্রেস ক্লাবের সার্বিক উন্নয়ন এবং সাংবাদিকদের বৃহত্তর কল্যাণে আমরা আপনার সদয় হস্তক্ষেপ ও আন্তরিক সহযোগিতা কামনা করছি। মাঠ পর্যায়ের পেশাদার সাংবাদিকদের পক্ষ থেকে আপনার সমীপে আমাদের সুনির্দিষ্ট কিছু দাবি সশ্রদ্ধচিত্তে পেশ করছি:
১. দেশের সকল মফস্বল সাংবাদিককে (সংশ্লিষ্ট প্রেস ক্লাব কর্তৃক মনোনীত) নিয়ে ঢাকায় একটি কেন্দ্রীয় মতবিনিময় সভার আয়োজন করা।
২. চাঁদপুর প্রেস ক্লাবের অবকাঠামোগত ও উন্নয়নমূলক কাজের জন্য প্রয়োজনীয় এককালীন বিশেষ অনুদান বরাদ্দ প্রদান।
৩. চাঁদপুর প্রেস ক্লাবের সাংবাদিকদের আর্থিক স্বচ্ছলতা ও আয়বৃদ্ধির লক্ষ্যে ক্লাব বরাবর ১০ (দশ) শতাংশ ভূমি বরাদ্দ (নামজারিসহ) প্রদান এবং উক্ত ভূমিতে মার্কেট নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ।
৪. চাঁদপুর প্রেস ক্লাবের মাধ্যমে স্থানীয় পেশাদার সাংবাদিকদের জন্য স্থায়ী আবাসনের সু-ব্যবস্থা নিশ্চিত করা।
৫. চাঁদপুর প্রেস ক্লাবের মাধ্যমে অসুস্থ্য ও অস্বচ্ছল সাংবাদিকদের চিকিৎসার জন্য বিশেষ আর্থিক সহায়তা তহবিল গঠন।
৬. চাঁদপুর জেলা প্রশাসনের গুরুত্বপূর্ণ সভাসহ সরকারি বিভিন্ন দপ্তরের কমিটিতে চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদককে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা। এতে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে এবং সাধারণ মানুষ সরকারের জনহিতকর কাজগুলো সম্পর্কে সরাসরি অবগত হতে পারবে।
৭. চাঁদপুর প্রেস ক্লাবের ব্যবস্থাপনায় সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও মান বৃদ্ধিকল্পে নিয়মিত বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা।

পেশাদার সাংবাদিকদের উৎকর্ষ সাধন, পৃষ্ঠপোষকতা প্রদান এবং চাঁদপুর প্রেস ক্লাবের অস্তিত্ব রক্ষার্থে উপরোক্ত আবেদনসমূহ সহানুভূতির সাথে বিবেচনা করতে আপনার সদয় মর্জি কামনা করি।

উল্লেখিত বিষয়গুলো মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ, মানবতা ও সাংবাদিকদের কল্যাণে গ্রহণ করবে বলে আশাবাদ দেখতে পারেন চাঁদপুর প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী।

ফম/এমএমএ/

ফোকাস মোহনা.কম