হাজীগঞ্জে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন

হাজীগঞ্জ (চাঁদপুর): ‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি সমৃদ্ধ ভবিষ্যৎ’ এই প্রতিপাদ্যে চাঁদপুরের হাজীগঞ্জে তিন দিনব্যাপী (১৯-২১ মে) ভূমিসেবা মেলার উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলা ভূমি অফিস ও সহকারী কমিশনার কার্যালয়ে ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানজিনা জাহানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানের শুরুতেই বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এরপর অনুষ্ঠিত জনসচেতনতামূলক সভায় বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীরমুক্তিযোদ্ধা আনোয়ার উল্যাহ পাটোয়ারী, উপজেলা বিএনপির আহবায়ক মনিরুজ্জামান মনির ও সাধারণ সম্পাদক এমএ রহিম পাটওয়ারী।
এসময় আরো বক্তব্য রাখেন, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম, হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আবু সায়েম প্রমূখ। অনুষ্ঠানে অন্যান্য অতিথিবৃন্দ’সহ উপজেলা ভূমি অফিসের কানুনগো আশফাকুর রহমান, সার্ভেয়ার মো. শওকত জামান, পৌর ভূমি কর্মকর্তা মো. আনিছুর রহমান মুন্সীসহ উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন ভূমি কর্মকর্তা উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/

মহিউদ্দিন আল আজাদ | ফোকাস মোহনা.কম