মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুরের মতলব উত্তরে ‘নিজের ভুমি উন্নয়ন কর পরিশোধ করি, নিজের ভূমি সুরক্ষিত রাখি’ এই স্লোগানে ভূমিসেবা সপ্তাহ ২০২৬ উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার ( ১৯ মে ) সকালে র্যালি, আলোচনা সভা, শিক্ষার্থীদের মাঝে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ১৯ থেকে ২১ মে সেবা সপ্তাহ চলবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা কুলসুম মনি। তিনি বলেন, বর্তমানে ভূমি সংক্রান্ত সকল সেবা অনলাইনে পাওয়া যাচ্ছে। যারা অফিসে গিয়ে কাজ করতে না চান তারা ঘরে বসেই সকল কাজ অনলাইনে সম্পন্ন করতে পারবেন।
সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহ তার বক্তব্যে ভূমি সকল অনলাইন সেবা ও ভূমি আইনের বিস্তারিত তুলে ধরেন। অনলাইনে সেবা পেতে যেকোন জটিলতা সম্মুখীন হলে ভূমি অফিসের হটলাইনে যোগাযোগ করবেন। আর ভূমিসেবা সপ্তাহ উপলক্ষে ৩ দিন সেবা প্রদান করা হবে। সকলে সেবা মেলায় আসবেন ভূমি সেবা গ্রহণ করবেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেনজির আহমেদ, ওটারচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন, মতলব উত্তর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোশারফ হোসেন মুরাদ, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন মৃধা, ছেংগারচর পৌর ছাত্রদলের সদস্য সচিব ফরহাদ হোসেন সহ শিক্ষার্থীরা।
ফম/এমএমএ/


