প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক ওমর ফারুকের নিয়োগ বাতিল

মোহাম্মদ ওমর ফারুক দেওয়ান। ছবি: সংগ্রহীত।

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সহকারী একান্ত সচিব (এপিএস) হিসেবে দায়িত্ব পালন করে আসা মোহাম্মদ ওমর ফারুক দেওয়ানকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল গত ১৪ মে।

বিসিএস (তথ্য) ক্যাডারের কর্মকর্তা মোহাম্মদ ওমর ফারুক দেওয়ানকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে নিয়োগের আদেশ বাতিল করে ১৯ মে জনপ্রশাসন মন্ত্রণালয়ের থেকে প্রজ্ঞাপনে জারি করা হয়েছে।-খবর বাংলানিউজের।

তথ্য অধিদপ্তরের সিনিয়র উপপ্রধান তথ্য অফিসার ওমর ফারুক দেওয়ান বরিশাল জেলা তথ্য অফিসের পরিচালক হিসেবে সংযুক্ত থাকাকালে ১০ মার্চ শিক্ষামন্ত্রীর এপিএস নিয়োগ দেওয়া হয়।

অপর আদেশে মো. দুলাল মিঞা ভূঁঞাকে শিক্ষামন্ত্রীর এপিএস হিসেবে নিয়োগ দেওয়া হয়।

১৪ মে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তিনি জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ৯ম গ্রেডে (২২,০০০-৫৩,০৬০ টাকা) বেতন ও অন্যান্য ভাতাদি প্রাপ্য হবেন।
শিক্ষামন্ত্রী যতদিন এ পদ অলংকৃত করবেন অথবা যতদিন তিনি দুলাল মিঞা ভূঁঞাকে এ পদে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন, ততদিন এ নিয়োগ আদেশ কার্যকর থাকবে।

নিয়োগপ্রাপ্ত দুলাল মিঞা ভূঁঞা ঢাকার সূত্রাপুর থানার ওয়ারী এলাকার র‍্যাংকিন স্ট্রিটের স্থায়ী বাসিন্দা। তার পিতার নাম মো. আ. গনি ভূঁঞা এবং মাতার নাম ছালেহা গনি।

ফম/এমএমএ/

ফোকাস মোহনা.কম