হাইমচরে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ

চাঁদপুর: বিকল্প কর্মসংস্থান তৈরীর লক্ষে হাইমচরে নিবন্ধিত জেলেদের মাঝে (গবাদি পশু) গরুর বকনা বাছুর বিতরণ করা হয়েছে।

২০২৩-২৪ অর্থ বছরে ‘ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা (প্রথম সংশোধিত)’ শীর্ষক প্রকল্পের আওতায় গত ২১ ডিসেম্বর চাঁদপুর জেলার হাইমচর উপজেলায় নিবন্ধিত জেলেদের মাঝে এসব গরুর বকনা বাছুর বিতরণ করা হয়।

বিতরণকালে চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মোঃ গোলাম মেহেদী হাসান, হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পূর্বিতা চাকমা, হাইমচর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোঃ মাহবুব রশীদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, সাংবাদিকবৃন্দ, মৎস্যজীবি প্রতিনিধি ও নিবন্ধিত জেলে উপকারভোগীরা এসময় উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম