দলিল লিখক সমিতি কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান খোরশেদ

চাঁদপুর: চাঁদপুরের কৃতি সন্তান, লায়ন মোঃ খোরশেদ আলম বাবুল বাংলাদেশ দলিল লেখক সমিতি কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান  নির্বাচিত হয়েছেন।

গত ১৭ জুলাই সংগঠনের চেয়ারম্যান আলহাজ্ব এম এ রশীদ স্বাক্ষরিত একপত্রে  ঘোষিত ২৭ সদস্য বিশিষ্ট কমিটিতে চাঁদপুরের সিনিয়র দলিল লিখক লায়ন মোঃ খোরশেদ আলম বাবুলকে সংগঠনের সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত করার কথা ঘোষণা দেন।

জানা যায় লায়ন মোঃ খোরশেদ আলম বাবুল বিগত কার্যকরী কমিটির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি বাংলাদেশ দলিল লেখক সমিতি চাঁদপুর জেলা শাখার দুইবার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। বর্তমানে একই সংগঠনের জেলা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তিনি বাংলাদেশ দলিল লিখক সমিতি চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক ও সভাপতি দায়িত্ব পালন করেছেন।

এই বিষয়ে তিনি এক প্রতিক্রিয়ায়, তাকে কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত করায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি তার উপর অর্পিত দায়িত্ব পালনে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা বিশেষ করে চাঁদপুর জেলার সকল দলিল লেখকদের সার্বিক  সহযোগিতা কামনা করেন।

ফম/এমএমএ/

গোলাম মোস্তফা | ফোকাস মোহনা.কম