চাঁদপুর: চাঁদপুর সরকারি শিশু পরিবার এবং সরকারি বাক-শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয় এর ব্যবস্থাপনা ও মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ আগষ্ট) বেলা ১১টায় চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ সভার অঅয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কামরুল হাসান ।
এতে সরকারি শিশু পরিবার এর ১০ জন নিবাসী’র ১৮ বছর পূর্তি ও শৃঙ্খলা ভঙ্গজনিত কারণে নাম কর্তনের বিষয়টি অনুমোদন, শূন্য আসনে নিবাসী ভর্তি, সীমানা প্রাচীরের গাইড ওয়াল নির্মাণ, শিশু পরিবার এবং বাক-শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয়ের পুকুর পরিস্কার, মাছ ধরা, পরিত্যক্ত ভবনসমূহ নিলাম দেয়ার উদ্যোগ নেয়া, দুই প্রতিষ্ঠান সংলগ্ন দোকানপাট থেকে ভাড়া আদায়সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় চাঁদপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ নূরুল ইসলাম নাজিম দেওয়ান, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন্নআহার চৌধুরী, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সাহাব উদ্দিন, জেলা সমাজসেবা কার্যালয়, উপপরিচালক রজত শুভ্র সরকার, সহকারী পরিচালক মিয়া ফিরোজ আহমদ খান, চাঁদপুর সদর এর প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা সুমন চন্দ্র নন্দী, সিভিল সার্জন প্রতিনিধি, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের প্রতিনিধি, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এর প্রতিনিধি, সরকারি বাক-শ্রবণ প্রতিবন্ধী প্রতিবন্ধী বিদ্যালয় এর শিক্ষক প্রতিনিধি, অভিভাবক প্রতিনিধি, সরকারি শিশু পরিবার এর তত্ত্বাবধায়ক ও সরকারি বাক-শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোঃ মনিরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/এসপলাশ


