
কচুয়ার মনপুরা বাতাবাড়িয়া জাফর আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ ইব্রাহিম খলিলের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিলে বক্তব্য রাখছেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আব্দুল হান্নান মজুমদার।
কচুয়া (চাঁদপুর): কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী মনপুরা বাতাবাড়িয়া জাফর আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ ইব্রাহিম খলিলের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে বিদ্যালয়ের মিলনায়তনে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আব্দুল হান্নান মজুমদার।
দোয়া ও মিলাদ অনুষ্ঠানে বিদ্যালয় প্রধান শিক্ষক গোলাম মোস্তফার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাতাবাড়িয়া নূরুল আজাদ কলেজের অধ্যক্ষ মোঃ মোস্তফা কামাল, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য ইউনুস মাস্টার, বিশিষ্ট সমাজসেবক মোঃ আব্দুল মমিন, দেলোয়ার হোসেন, নুরুল আজাদ কলেজের সহকারী অধ্যাপক কামরুজ্জামান, কাদলা ইউনিয়ন বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর হোসেন, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ কালিমুল্লাহ প্রমুখ।
এ সময় বক্তারা মরহুম দ্বীন ইসলামের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, তিনি ছিলেন অত্যন্ত সৎ, বিনয়ী ও দায়িত্বশীল একজন শিক্ষক। দীর্ঘ শিক্ষকতা জীবনে তিনি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর মৃত্যুতে শিক্ষা অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে।
এ সময় কাদলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ নজরুল ইসলামসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শুরুতে কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়ে অনুষ্ঠান শেষে মরহুমের আত্মা মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত শেষে উপস্থিতি সকলকে তাবারক বিতরণ করা হয়। প্রসঙ্গত, গত ১১ জুলাই সকালে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করেন ।
ফম/এমএমএ/ইসমাইল/



