দিঘলদী এম. এ. ছাত্তার উচ্চ বিদ্যালয়ের সভাপতি অ্যাডভোকেট শামীম হোসেন

মতলব উত্তর (চাঁদপুর): মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লা কর্তৃক ১২ জুলাই ২০২৬ তারিখে জারিকৃত এক অনুমোদন স্মারকে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার দিঘলদী এম. এ. ছাত্তার উচ্চ বিদ্যালয়ের সভাপতি হিসেবে বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট মোঃ শামীম হোসেনকে অনুমোদন দেওয়া হয়েছে।

অ্যাডভোকেট মোঃ শামীম হোসেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী, মতলব পৌরসভার লিগ্যাল অ্যাডভাইজার, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, চাঁদপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক।

সভাপতি হিসেবে অনুমোদন লাভের পর এক প্রতিক্রিয়ায় তিনি এ দায়িত্ব অর্পণের জন্য চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দীন এবং মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি জনাব এনামুল হক বাদলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, বিদ্যালয়ের শিক্ষার গুণগত মানোন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য একটি আধুনিক ও মানসম্মত শিক্ষা পরিবেশ নিশ্চিত করতে তিনি আন্তরিকতার সঙ্গে কাজ করবেন। এ লক্ষ্য বাস্তবায়নে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, পরিচালনা পর্ষদ ও স্থানীয় সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।

এদিকে, বিদ্যালয়ের সভাপতি হিসেবে তাঁর অনুমোদন ও দায়িত্ব গ্রহণকে স্বাগত জানিয়েছেন বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী এবং স্থানীয় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ। তাঁরা তাঁর সফল নেতৃত্বে বিদ্যালয়টি আরও সমৃদ্ধ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম