কচুয়ার আরাফিন ইসলাম চিকিৎসক হতে চান

শিক্ষার্থী আরাফিন ইসলাম। ছবি: সংগ্রহীত।

কচুয়া (চাঁদপুর): প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীনে অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে কচুয়া উপজেলার কাদলা ইউনিয়নের মধ্য মনপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী আরাফিন ইসলাম।

রবিবার (১২ জুলাই) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীনে অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়।

আরাফিন ইসলাম মনপুরা গ্রামের সাইফুল ইসলাম ও কাশফা আক্তারের দম্পতির পুত্র।

আরাফিন ইসলামের এই গৌরবময় সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, সহপাঠী এবং তার পরিবার-পরিজন অত্যন্ত আনন্দিত ও গর্বিত। মেধাবী এই শিক্ষার্থী ভবিষ্যতে ডাক্তার হয়ে কচুয়াবাসীসহ দেশের মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করতে চায়। এই স্বপ্ন পূরণে সে সবার দোয়া কামনা করেছেন। ছেলের এই কৃতিত্বপূর্ণ ফলাফলে মহান আল্লাহর প্রতি শুকরিয়া জ্ঞাপন করেছেন সাইফুল ইসলাম ও কাশফা আক্তার দম্পতি। তারা ছেলের ভবিষ্যৎ উজ্জ্বল কর্মময় জীবনের জন্য সকলের কাছে দোয়া ও কামনা করেছেন। পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষকদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন।

উল্লেখ্য, এ বছর সারা দেশে ৭৯ হাজার ২৪৬ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে। এর মধ্যে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ৩২ হাজার ৯৬৫ জন।

ফম/এমএমএ/

ইসমাইল হোসেন বিপ্লব | ফোকাস মোহনা.কম