ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে চাঁদপুরে গণফোরামের প্রতিষ্ঠাবাষিকী উদযাপিত

চাঁদপুর: জনগনের অধিকার প্রতিষ্ঠাই গণফোরামের লক্ষ্য এ শ্লোগানকে সামনে রেখে চাঁদপুরে আনন্দঘন পরিবেশে ও অসংখ্য নেতা-কর্মীর উপস্থিতির মধ্যদিয়ে গণফোরামের প্রতিষ্ঠাবাষিকী উদযপিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সোমবার (২৯ আগষ্ট ) চাঁদপুর শহরের জেএমসেনগুপ্ত সড়কস্থ দলীয় কার্যালয়ে প্রতিষ্ঠাবাষিকী উপলক্ষে জেলা গনফোরামের আয়োজনে বিভিন্ন কমসূচী পালন করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা কমিটির সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডঃ সেলিম আকবর।

সংগঠনের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবুলের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, জেলা কমিটির যুগ্ম সম্পাদক মুক্তিযোদ্ধা বাসুদেব মজুমদার, কৃষি বিষয়ক সম্পাদক মোঃ রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক মোঃ আজাদ, যুব বিষয়ক সম্পাদক বিজয় মজুমদার, শহর কমিটির সভাপতি আবুল খায়ের, সদর থানা কমিটির সভাপতি মহসিন মিজি,সাধারন সম্পাদক আলমগীর গাজী, জেলা মহিলা গনফোরামের সেক্রেটারি শরীয়তুন্নেছা শিল্পী, শহর যুব গনফোরামের সহ-সভাপতি আলমগীর খান প্রমুখ।

ফম/এমএমএ/

 

শওকত আলী | ফোকাস মোহনা.কম