চাঁদপুর: চাঁদপুর সদর বিষ্ণুপুর ইউনিয়নের খেরুদিয়া গ্রামে প্রধানিয়া বাড়িতে ৩ সন্তানের জনক রাজিব হোসেন প্রধান নামে ব্যাক্তি আত্মহত্যার খবর পাওয়াগেছে।
শনিবার (২৭ আগস্ট) রাতের কোনো এক সময় বাড়ির পাশে আম গাছের সাথে পাটের আঁশ দিয়ে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন। রাজিব হোসেন ওই বাড়ীর আলি আহম্মদ প্রধানের ছেলে।
জানাগেছে, রোববার (২৮ আগষ্ট) সকালে নিহতের ভাই মনিরুজ্জামান বাড়ির পাশে পাট খড়ি রোদে দিতে গিয়ে দেখতে পান তার ভাই গলায় ফাঁস লাগানো অবস্থায় আম গাছের সাথে ঝুলে রয়েছেন। পরে তিনি চিৎকার দিলে আশে পাশের লোক জন এসে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শামীম খান কে ফোনে জানান। চেয়ারম্যান চাঁদপুর সদর মডেল থানাকে অবহিত করেন। এরপরে থানার উপ-পরিদর্শক (এসআই) সেলিম উল্লাহ নেতৃত্বে পুলিশ এসে গাছ থেকে নামিয়ে লাশ ময়নাতদন্তের জন্য লাশ চাঁদপুর মর্গে পাঠান।
ফম/এমএমএ/


