হাজীগঞ্জে শ্যামলী সুপার শপের উদ্বোধন

হাজীগঞ্জ (চাঁদপুর): চাঁদপুরের হাজীগঞ্জে নিরাপদ ও মানসম্মত দেশি ও বিদেশী পন্য বিক্রির প্রতিশ্রুতি নিয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শ্যামলী সুপার শপের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে হাজীগঞ্জ প্লাজার পিছনে বকুল তলা রোডে শ্যামলী টাওয়ারে অবস্থিত এ সুপার শপের ফিতা কেটে উদ্বোধন করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি অগ্রণী ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক ও চাঁদপুরের অঞ্চল প্রধান মো. মতিউর রহমান।

সুপার শপের সত্ত্বাধীকারী দীলিপ কুমার সাহার উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ¦ আসফাকুল আলম চৌধুরী, সহ-সভাপতি আলহাজ¦ মিজানুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন শাবু, ব্যবাসয়ী সালাউদ্দিন ফারুক’সহ অন্যান্য ব্যবসায়ী নেতৃবৃন্দ।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অগ্রণী ব্যাংক শাখার চাঁদপুর নতুন বাজার শাখার ব্যবস্থাপক মো. আলমগীর হোসেন ফরাজী, হাজীগঞ্জ শাখার ব্যবস্থাপক মো. রাশেদুল ইসলাম, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম, সাধারণ সম্পাদক এনায়েত মজুৃমদারসহ প্রেসক্লাব নেতৃবৃন্দ ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, ব্যবসায়ী ও সমাজসেবক শাহিন মজুমদার, নজরুল ইসলাম, অরবিন্দ, কমল সাহা, লিটন সাহা, নাজমুল হাসান রাজন, মনির হোসেন, নাজিম উদ্দিন, বিকাশ সাহা, বিশু সাহা, আশরাফ উদ্দিন, শ্যামল সাহা, সজল সাহাসহ রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও সুপার শপের কর্মকর্তা-কর্মচারীরা।

উল্লেখ্য, বহুতল বিশিষ্ট শ্যামলী টাওয়ারে অবস্থিত শ্যামলী সুপার শপে দেশি ও বিদেশী মুদি মালামাল, শিশু খাদ্য পন্য, কসমেটিক ও সাজসজ্জা, পোশাক, তৈজসপত্র, স্টেশনারী (বই, খাতা ও কলম ইত্যাদি), খেলনা’সহ এক ছাদের নিচে মানসম্মত নিত্য প্রয়োজনীয় সকল পন্য পাওয়া যাচ্ছে এবং সুলভ মূল্যে বিক্রয় করা হচ্ছে।

ফম/এমএমএ/

ফোকাস মোহনা.কম