শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের পরিশ্রমী হতে হবে : অধ্যক্ষ ড. মো: হাসান খান

প্রধান অতিথির বক্তব্য রাখেন অধ্যক্ষ ড. মোহাম্মদ হাসান খান।

চাঁদপুর: শিক্ষার্থীদের লেখা-পড়ার মান বাড়াতে শিক্ষকদের পরিশ্রমী হওয়ার আহবান জানিয়েছেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য অধ্যক্ষ ড. মোহাম্মাদ হাসান খান হাসান খান।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকালে চাঁদপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী সাপদী আবেদিয়া জলিলিয়া মহিলা মাদ্রাসায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা, বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরষ্কার বিতরণ ও শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।

তিনি বলেন, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানেই শিক্ষকদের সচেতন হতে হবে। শিক্ষার্থীদের মানসম্মত লেখাপড়ার দিকটা খেয়াল রাখতে হবে। পড়াশুনোর পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলোর বিষয়টিও নজরে রাখতে হবে। প্রতিটি ক্লাসে শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি নিশ্চিত করতে হবে।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে তিনি বলেন, মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ১৯৫২ সালের এই দিনে গোটা বিশ্বকে অবাক করে মায়ের ভাষার জন্য রাজপথে বুকের রক্ত ঢেলে দিয়েছিলেন বাংলাদেশের সূর্য সন্তানরা। তাদের এই নিঃস্বার্থ আত্মত্যাগে আমরা পেয়েছি অমৃতসমূহ মায়ের ভাষা, প্রাণের ভাষা, গানের ভাষা, আবেগের ভাষা এবং বাংলা ভাষা। তাই একুশ আমাদের চেতনার, একুশ আমাদের প্রেরণার, একুশ আমাদের অহংকার।

বক্তব্য শেষে সাপদী ইসলামী উন্নয়ন ট্রাস্টের পক্ষ থেকে শিক্ষার্থীদের হাতে নগদ বৃত্তি ও বার্ষিক ক্রিয়া প্রতিযোগীতায় উত্তীর্ণদের হাতে পুরষ্কার তুলে দেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাপদী ইসলামী উন্নয়ন ট্রাস্টের চেয়ারম্যান ও সাপদী আবেদিয়া জলিলিয়া মহিলা মাদ্রাসার সভাপতি মামুন-আল-আমিন। অনুষ্ঠান পরিচালনা করেন সাপদী আবেদিয়া জলিলিয়া মহিলা মাদ্রাসার সুপার মো. ফরিদ আহমেদ।

সাপদী ইসলামী উন্নয়ন ট্রাস্টের সেক্রেটারি পি.এম আনোয়ার, সাপদী ৫ নং ওয়ার্ড যুবলীগ এর সহ-সভাপতি নাহিয়ান মিজিসহ মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা এ সময় উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম