ভাষা শহীদদের প্রতি চাঁদপুর সড়ক বিভাগের শ্রদ্ধা নিবেদন

চাঁদপুর: সারাদেশের ন্যয় চাঁদপুরে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে একুশের প্রথম প্রহরে চাঁদপুর শহরের শহীদ মুক্তিযোদ্ধা সড়কে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

চাঁদপুর সড়ক বিভাগের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ সড়ক ও জনপথ চাঁদপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ সামসুজ্জোহা।

এ সময় উপস্থিত ছিলেন উপ-বিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সহকারী প্রকৌশলী আব্দুর রহিম, উপ-সহকারী প্রকৌশলী মো. মারুফ হোসেনসহ কর্মচারীবৃন্দ।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম