
শাহরাস্তি (চাঁদপুর): চাঁদপুরের শাহরাস্তি উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান খেড়িহর আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠান বৃহস্পতিবার (১৮ জুন ২০২৬) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে এডহক কমিটির সভাপতি মুফতি মো. আবুল বাশার, অভিভাবক সদস্য মাস্টার মো. সরোয়ার হোসেন, শিক্ষক প্রতিনিধি মো. কাউসার হোসেন এবং সদস্য সচিব ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করা হয়।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক ইমাম হোসেন মজুমদারের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানের সূচনা হয় পবিত্র কোরআন তেলাওয়াত ও স্বাগত বক্তব্যের মাধ্যমে।
অনুষ্ঠানে বক্তারা নবগঠিত এডহক কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়ে বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং শিক্ষার্থীদের জন্য আরও আধুনিক ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
এ সময় বক্তব্য দেন এডহক কমিটির সভাপতি মুফতি মো. আবুল বাশার মুনসী, শাহরাস্তি উপজেলা বিএনপির অর্থবিষয়ক সম্পাদক মোস্তফা কামাল ভূঁইয়া, চিতোষী পশ্চিম ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো. সরোয়ার হোসেন, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রফিক আহমদ ভূঁইয়া, ব্যাংক কর্মকর্তা মতিউর রহমান, সাবেক প্রধান শিক্ষক মুহাম্মদ সামছুল হুদা ভূঁইয়া, খেড়িহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল কুদ্দুস লিটন ভূঁইয়া, চিতোষী পশ্চিম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলম মাস্টার, সমাজসেবক শামছুল হক মিয়াজী, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রাকিব তপদার এবং ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির হোসেন।
সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষে নবগঠিত এডহক কমিটির সফলতা ও বিদ্যালয়ের সার্বিক অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
ফম/এমএমএ/



