মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুল হক সরকারের দাফন সম্পন্ন

চাঁদপুর: চাঁদপুর জেলা আইনজীবী সমিতির প্রবীণ আইনজীবী ও রাজনীতিবিদ মুক্তিযোদ্ধা অ্যাড.ফজলুল হক সরকারের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। জানাজা শেষে তাকে বাসস্ট্যান্ড গোরস্থানে দাফন করা হয়।

শুক্রবার (৬জুন) বাদ জুমআা  শহরের বাসট্যান্ড সংলগ্ন গৌর-গরিবা  মসজিদ প্রাঙ্গনে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।  জানাজা পুর্বে তাঁকে রাষ্ট্রীয় গার্ড অফ অনার  দেওয়া হয়।  নামাজে ইমামতি করেন বাস স্ট্যান্ড মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুর রশিদ তালুকদার।

উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকসহ আইনজীবী , জনপ্রতিনিধি,  রাজনীতিবিদসহ অনান্যরা।

জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. সেলিম আকবরের পরিচালনায়  নামাজে জানাজা পূর্বে বক্তব্য দেন মরহুমের ছেলে এহসানুল হক ফারহান,  বীর মুক্তিযোদ্ধা খান সিদ্দিকুর রহমান,  জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. জসিম মেহেদী, সাবেক সভাপতি অ্যাড. জহিরুল ইসলাম, সিনিয়র আইনজীবী অ্যাড. শাহজাহান মিয়া প্রমুখ।

মুক্তিযোদ্ধা অ্যাড.ফজলুল হক সরকার বৃহস্পতিবার রাত ৯:৪৫  মিনিটে ঢাকা  ইব্রাহিম কাডিয়াক হাসপাতালে মারা যান। (  ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) ।  মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।মৃত্যুকালে তিনি  ২ ছেলে ২ মেয়ে সহ আত্মীয়-স্বজনসহ শুভাকাঙ্ক্ষী রেখে যান ।

অ্যাড.ফজলুল হক সরকার ১৯৭৩ সালে চাঁদপুর জেলা আইনজীবী সমিতিতে যোগদান দেন। মৃত্যুর দিন পর্যন্ত তিনি আইনজীবী সমিতির একজন সক্রিয় সদস্য ছিলেন।  বৃহস্পতিবার রাতে তার মৃত্যুর খবর শহরে ছড়িয়ে পড়লে সকলের মাঝে শোকের ছায়া নেমে আসে।মরহুমের জন্মস্থান হাইমচর উপজেলা হলেও তিনি বসবাস করতেন চাঁদপুর শহরের কোড়ালিয়া এলাকায়।  তার বাবার নাম মরহুম হাজী পিয়ার আলী সরকার। তিনি দীর্ঘদিন রাজনীতি ও আইন পেশা সুনামের সহিত কাজ করেছেন।

ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম