চাঁদপুর: চাঁদপুর সরকারি মহিলা কলেজের অডিটোরিয়ামে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা এবং অনার্স ১ম বর্ষ নির্বাচনী পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ‘মরহুমা আয়েশা খাতুন শিক্ষাবৃত্তি’ ও ‘মরহুম আব্দুর রহমান শিক্ষাবৃত্তি’ প্রদান করা হয়।
সোমবার (২৯ জুন) সকালে কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মাসুদুর রহমান এর সভাপতিত্বে ইংরেজি বিভাগের প্রভাষক মোঃ সাইদুল ইসলাম এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃত্তিদাতা পরিবারের সদস্য ডাঃ মোবারক হোসেন চৌধুরী ও ডাঃ এস এম সহিদ উল্লাহ। এছাড়াও উপস্থিত ছিলেন কলেজ উপাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ইকবালুর রহমান, শিক্ষক পরিষদ সম্পাদক মোহাম্মদ এনামুল হক ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা।
“মরহুমা আয়েশা খাতুন শিক্ষা বৃত্তি” প্রাপ্ত বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা হলো- আনিসা আফরোজ, নাফিসা ইলিয়াস ইলিনা, আয়েশা নাজনিন ঊষা, আতকিয়া মাহদিয়াত, প্রাপ্তি সাহা, নুবায়ারা নুসরাত নূহা, খাদিজা আক্তার স্বর্ণা, খাইরাতুন সারা ও ফারিয়া আঞ্জুম। মানবিক বিভাগের শিক্ষার্থীরা হলো- রাফিয়া ইসলাম শশী, মোসা. তাইয়্যেবা, শাফিন জাহান, আতেকা জাহান, হুমায়রা তাসনিম, উম্মে কুলছুম মীম, নুসরাত জাহান আইভি, নাফিছা আফরিন ফাহিমা ও তাসপিয়া তাসনিম। ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীরা হলো- রাবেয়া বসরী রাহা, সুরাইয়া আক্তার, অংকিতা সাহা ইতু, হাবিবা আক্তার, পাপড়ি রানী মজুমদার, মায়েদা বিনতে রেজা ঐশী, ছাদিয়া আক্তার, শর্মী সাহা ও সাহিমা আক্তার শ্রাবন্তী।
‘মরহুম আব্দুর রহমান শিক্ষাবৃত্তি’ প্রাপ্ত বাংলা বিভাগের শিক্ষার্থীরা হলো- মাসুকান্নাবী মিম, ইসরাত জাহান ইভা ও জান্নাতুল মাওয়া। ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা হলো- মোসাঃ নুসরাত জাহান ফাহমিদা, উম্মে সুরাইয়াতুল মীম ও উম্মে হাবিবা রাইসা। ইতিহাস বিভাগের শিক্ষার্থীরা হলো- আঁখি আক্তার, সাদিয়া নূর ইসরাত ও অর্পিতা রানী। সমাজকর্ম বিভাগের শিক্ষার্থীরা হলো- ফাতেমা আক্তার, ফারজানা আক্তার ও মেঘলা আক্তার। সর্বমোট ৩৯ জনকে মোট এক লক্ষ টাকা শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।
ফম/এমএমএ/



