
কচুয়া (চাঁদপুর): বাংলাদেশ কেমিক্যাল এন্ড পারফিউমারী মার্চেন্ট এসোসিয়েশনের ২০২৫-২৬, ২০২৬-২৭ সালের নির্বাচনে কচুয়ার কৃতি সন্তান ও সমাজসেবক শরীফুল ইসলাম মিঠু পরিচালক ও বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি হাজী আব্দুল জলিলের ছেলে হাজী মোহাম্মদ ইউসুফ মিয়া প্রচার সম্পাদক পদে নির্বাচিত হয়েছে।
৩ আগস্ট ঢাকা ধানমন্ডি রয়েল বাপেট রেস্তোরাঁতে বাংলাদেশ কেমিক্যাল এন্ড পারফিউমারী মার্চেন্ট এসোসিয়েশনের কমিটি গঠন করা হয়। এসোসিয়েশনের নব-নির্বাচিত সভাপতি শরিফুল ইসলাম শরিফ ও সাধারন সম্পাদক শফিকুল ইসলাম মিলন।
এ বিষয়ে বাংলাদেশ কেমিক্যাল এন্ড পারফিউমারী মার্চেন্ট এসোসিয়েশনের নবনির্বাচিত পরিচালক শরিফুল ইসলাম মিঠু বলেন, এটি আমাদের প্রাণের সংগঠন। কেমিক্যাল ও পারফিউমারী ব্যবসায়ীদের পাশে থেকে এসোসিয়েশনের কল্যাণে সবসময় কাজ করে যাব। বাংলাদেশ কেমিক্যাল এন্ড পারফিউমারী মার্চেন্ট এসোসিয়েশনের সকল ব্যবসায়ীদের সার্বিক সহযোগিতার কামনা করছি।
এদিকে বাংলাদেশ কেমিক্যাল এন্ড পারফিউমারী মার্চেন্ট এসোসিয়েশনের নব-নির্বাচিত পরিচালক কচুয়ার কৃতিসন্তান শরিফুল ইসলাম মিঠু ও প্রচার সম্পাদক হাজী মোহাম্মদ ইউনুফ মিয়াকে কচুয়ার বিভিন্ন সামাজিক,রাজনৈতিক,সাংস্কৃতিক ও ব্যবসায়ী সংগঠনসহ সুশিল সমাজের লোকজন ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
ফম/এমএমএ/



