চাঁদপুর: চাঁদপুর শহরের রেলওয়ে মাদ্রাসা রোডস্থ শিশু কল্যাণ ট্রাস্ট প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ কালে চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত বলেছেন, প্রথমেই আপনাদের শুভেচ্ছা,অভিনন্দন ও ধন্যবাদ জানাই আপনারা এ শীতের রাতে কস্ট শিকার করে অপেক্ষা করার জন্য। এ বিদ্যালয়ের শিশুদের শিক্ষা অর্জনে জানান দিতে এসেছি। আজ যারা শিশু শিক্ষার্থী আগামিতে এ শিশুরা শিক্ষা অর্জন করে আমাদের চেয়ারে চলে আসবে।
তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, আপনাদের স্বপ্ন বাস্তবায়নে করতে হবে। তা’হলে আপনার সন্তান শিক্ষা অর্জন করে তার লক্ষ মাত্রায় পৌছতে পারবে। পৃথিবীতে যারা মহামানব, মনিশী ও জ্ঞানী তাদের জন্ম কিন্তু কুড়ের ঘরে হয়েছে। আমাদের নবী হযরত মুহাম্মদ (সা:) কিন্তু একদিন মেষ চড়াতেন।
আমাদের দারিদ্রতাকে ঘুনা না করে সাহস নিয়ে এগিয়ে যেতে হবে। তিনি আরো বলেন,এ বিদ্যায়য় থেকে দেখা যাবে একজন শিক্ষার্থী একদিন শিক্ষা অর্জন করে আমাদের চাইতে আরো বড় হবে। তিনি চাঁদপুর প্রেসক্লাবের কর্মকর্তাদের এ অনুষ্ঠানে উপস্থিতি দেখে বলেন,চাঁদপুর প্রেসক্লাব একটি মানবিক ও গনমানুষের সংগঠন। যা’তাদের কাজের মাধ্যমে প্রমান মিলে।
চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাখাওয়াত জামিল সৈকত সোমবার (২১ জানুয়ারি) রাতে চাঁদপুর শিশু কল্যাণ ট্রাস্ট প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বক্তব্যে বলেন, আজকে আমরা শুধু কম্বল নিয়ে আসিনি। মূলত এসেছি যার’যার’ সামর্থ্য আছে তাই নিয়ে আপনাদের পাশে দাঁড়াতে। মনটাকে গরীব রাখা যাবে না। মনে সাহস থাকতে হবে। বিভিন্ন দুযোর্গে সবাই এগিয়ে আসতে হবে। শীত মানুষের দ্রুত ক্ষতি করতে পারে। তাই সকলকে সাবধানে থাকতে হবে।
তিনি আরও বলেন, এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাদাত হোসেন শান্ত একজন দক্ষ সংগঠক। তার প্রমান হচ্ছে আজকের অনুষ্ঠান। স্বল্প সময়ে এরকম সুন্দর আয়োজন করা। আমি মনে করি শাহাদাত হোসেন শান্ত চাঁদপুরের সকল সাংবাদিকদের নিয়ে সুন্দর ও সুসংগঠিত ভাবে প্রেসক্লাব পরিচালিত করবেন।
চাঁদপুর শিশু কল্যাণ ট্রাস্ট প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাদাত হোসেন শান্তের সভাপতিত্বে ও পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: হেদায়েত উল্যাহ, সদর উপজেলা সহকারী শিক্ষা অফিসার মজিবুর রহমান, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, এ এইচ এম আহসান উল্যাহ।
এসময় আরো উপস্থিত ছিলেন, চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রোটারিয়ান মাহবুবুর রহমান সুমন, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ শওকত আলী, এলাকাবাসী ডা. মোস্তফা কামাল, কবি মুহাম্মদ হানিফ, মো. ওয়াসিম, বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সেলিনা আক্তার, জান্নাত হাওয়া, তাসনুভা রহমান তন্বি’সহ আরো অনেকে। উল্লেখ্য, চাঁদপুর শিশু কল্যাণ ট্রাস্ট প্রাথমিক বিদ্যালয়ের ১৫০ শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র ও চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাখাওয়াত জামিল সৈকতের সৌজন্যে দুম্বার মাংস বিতরণ করেন অতিথিরা।
ফম/এমএমএ/


