চাঁদপুর: চাঁদপুরের কচুয়া উপজেলার ৭১নং বাসাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন কবি, লেখক ও সাংবাদিক আবু ইউসুফ। সম্প্রতি বিদ্যালয়ের পরিচালনা কমিটি গঠনের সময় সভাপতি পদে একক প্রার্থী থাকায় প্রস্তাব ও সমর্থনের মাধ্যমে তাকে সভাপতি নির্বাচিত করা হয়।
আবু ইউসুফ ২০১১ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। সাংবাদিকতার পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। সমাজের মানুষের পাশে দাঁড়ানো এবং জনসচেতনতামূলক কাজে তার ভূমিকা রয়েছে।
ব্যক্তিজীবনে আবু ইউসুফ তিন কন্যা ও এক পুত্র সন্তানের জনক। বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব পেয়ে তিনি শিক্ষার পরিবেশ উন্নয়ন, শিক্ষার্থীদের কল্যাণ এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
আবু ইউসুফ বলেন, বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সুন্দর পরিবেশ নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। পাশাপাশি মানুষের কল্যাণে যে সামাজিক কর্মকাণ্ড করে আসছি, ভবিষ্যতেও তা অব্যাহত রাখতে চাই।
স্থানীয়রা আশা প্রকাশ করেন, তার অভিজ্ঞতা ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে ৭১ নং বাসাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবেন।
ফম/এমএমএ/



