হাজীগঞ্জ (চাঁদপুর): চাঁদপুরের হাজীগঞ্জের বড়কুল পূর্ব ইউনিয়নের বেলচোঁ বাজারে বড়কুল পূর্ব ইউনিয়ন ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ মে) বিকেলে গণ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক শেখ মুহাম্মদ জয়নাল আবেদীন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের চাঁদপুর জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক শাহ জামাল গাজী সোহাগ।
বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ হাজীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক মো. এমদাদুল হক সুমন মোল্লা, মুফতি আনোয়ার হোসাইন, মাওলানা নুরে আলম ছিদ্দিকী, হাজীগঞ্জ উপজেলা শাখা দ্বীন কায়েম সংগঠনের ছদর আলহাজ¦ মোরশেদ আলম, ইসলামী ছাত্র আন্দোলন হাজীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো. ইমরান মাজহারি, ইসলামী শ্রমীক আন্দোলন বাংলাদেশ হাজীগঞ্জ উপজেলা শাখার সভাপতি আকতার হোসেন নিপু, সহ-সভাপতি খোরশেদ আলম, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন প্রমূখ।
এ সময় বেলচোঁ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি অহিদুল ইসলাম মোহন ও সাধারণ সম্পাদক আবু সুফিয়ান উপস্থিত ছিলেন।
গণ সমাবেশ সভাপতিত্ব করেন ৬নং বড়কুল পূর্ব ইউনিয়নের সভাপতি মাওলানা মাসুম বিল্লাহ। পরিচালনা করে সেক্রেটারী তানজিল হোসেন।
ফম/এমএমএ/


