নারীদের আত্মনির্ভরশীল করে তোলাই আমাদের মানব কল্যাণ সংগঠনের লক্ষ্য

চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলার ১২ নং চান্দ্রা ইউনিয়নের, চান্দ্রা বাজার মানব কল্যাণ সংগঠনের নিজ উদ্যোগে কর্মহীন ও অসহায় পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

শনিবার (২৪ মে) সকালে সংগঠনের অফিস কক্ষে সেলাই মেশিন বিতরণের আয়োজন করা হয়।

সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য শাহজালাল পাটোয়ারীর সভাপতিত্বে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপদেষ্টা মোঃ নূরে আলম জামাদার।

প্রধান অতিথি বক্তব্য বলেন, চান্দ্রা বাজার মানব কল্যাণ সংগঠনের এই উদ্যোগের মাধ্যমে আমরা শুধু একটি সেলাই মেশিন দিচ্ছি না, বরং একটি পরিবারকে স্বাবলম্বী হওয়ার পথে একটি শক্তিশালী সহায়তা প্রদান করছি। নারীদের আত্মনির্ভরশীল করে তোলাই আমাদের মানব কল্যাণ সংগঠনের মূল লক্ষ্য। আশা করি, এই সেলাই মেশিনগুলো পরিবারের আর্থিক অবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য জিয়াউল হক মিলন কাটোয়ারীর সঞ্চালন ায় উপস্থিত ছিলেন, দাতা সদস্য মোঃ রুবেল হোসেন প্রতিষ্ঠাতা সদস্য মোঃ মোঃ মোস্তাফিজুর রহমান পাটোয়ারী, স্থায়ী সদস্য মোঃ মাসুদ মিজী, মোঃ মুজিবুর রহমান পাটোয়ারী, মোহাম্মদ শামীম আহমেদ, মোঃ রাশেদ পাটোয়ারী প্রমুখ।

ফম/এমএমএ/

মাইনুল ইসলাম | ফোকাস মোহনা.কম