বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজের নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহ মুহাম্মদ জাকির উল্লাহ্

কচুয়া বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহ মুহাম্মদ জাকির উল্লাহ্।

কচুয়া (চাঁদপুর) : কচুয়ায় ঐতিহ্যবাহী পৌরসভার প্রাণ কেন্দ্রে অবস্থিত কচুয়া বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজের নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে শাহ মুহাম্মদ জাকির উল্লাহ্ যোগদান করেছেন।

২৮ ডিসেম্বর বৃহস্পতিবার কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আনোয়ারুল হক তাঁকে দায়িত্বভার বুঝিয়ে দেন। এসময় সকল প্রভাষক ও কর্মচারীগণ শাহ মুহাম্মদ জাকির উল্লাহ কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

সকলের উপস্থিতিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন শাহ মুহাম্মদ জাকির উল্লাহ্। পরে কলেজের প্রভাষক ও কর্মচারীদের সাথে এক মতবিনিময় সভা করেন। এ মতবিনিময় সভায় কলেজের শিক্ষার্থীদের লেখাপড়ার মান উন্নয়নসহ সার্বিক উন্নয়ন এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। নব-যোগদানকৃত ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহ মুহাম্মদ জাকির উল্লাহ্ তাঁর দায়িত্ব সঠিকভাবে পালনে কলেজ পরিচালনা পর্ষদ, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এলাকাবাসী, কর্মচারী সহ সকলের সহযোগিতা কামনা করেন ।

প্রসঙ্গত: তিনি চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বিএ অনার্স ডিগ্রি অর্জন করে ১৯৮৬ সালে। ১৯৮৭ সালে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি থেকে এম.এ লাভ করেন। ১৯৬৬ সালে সনদ্বীপ উপজেলায় আলেম পরিবারে জন্মগ্রহন করেন। ১৯৯২ সালে ১ মার্চ কচুয়া বঙ্গবন্ধু ডিগ্রি কলেজে প্রভাষক পদে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয় হিসেবে যোগদান করেন। ২০২৩ সালের ৬ র্মাচ বঙ্গবন্ধু সরকারি কলেজে আয়ন-ব্যয়ন র্কর্মকর্তা হিসেবে যোগদান করেন, একই সালে ২৮ ডিসেম্বর অত্র সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব গ্রহন করেন।

ফম/এমএমএ/

মো. রাছেল | ফোকাস মোহনা.কম