অ্যাড:  ইব্রাহিম খলিলের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া

চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক   অ্যাড:  ইব্রাহিম খলিলের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠানে মোনাজাতরত আইনজীবীরা।

চাঁদপুর: চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক অ্যাড:  ইব্রাহিম খলিলের ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে ।

মঙ্গলবার (২ জানুয়ারি)  বাদ  জোহর  মরহুমের পরিবারের পক্ষ থেকে   জেলা আইনজীবী সমিতিতে এই দোয়ার আয়োজন করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা রফিকুল ইসলাম।

দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি   অ্যাড:  এ.টি.এম মোস্তফা কামাল , সাধারণ সম্পাদক অ্যাড:   এ. জেড. এম রফিকুল হাসান রিপন,  সিনিয়র আইনজীবী   অ্যাড:   জহিরুল ইসলাম, অ্যাড:   দুলাল মিয়া পাটওয়ারী ,  অ্যাড: কামাল উদ্দিন আহমেদ , মরহুমের ভাগিনা  অ্যাড:  সুমন সহ অন্যান্য আইনজীবীরা।

উল্লেখ্য ২০২৩ সালের ১ই জানুয়ারি চাঁদপুর আদালতের কাজ সেরে দুপুরের নিজ এলাকা চাঁদপুর শহরের ষোলঘর স্কুলে বই বিতরণ করতে যাওয়ার পথে তিনি হার্ট অ্যাটাক করে মারা যান। তার গ্রামের বাড়ি ফরিদগঞ্জ উপজেলার পূর্ব লাড়ুয়া গ্রামে।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম