
চাঁদপুর: বাংলাদেশ প্রাইভেট মাদ্রাসা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলার (হাজীগঞ্জ, শাহরাস্তি ও কচুয়া) উপজেলার বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান শনিবার (১৯ এপ্রিল) দুপুরে ঐতিহ্যবাহী হাজীগঞ্জ আহমদিয়া কামিল মাদ্রাসায় অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ প্রাইভেট মাদ্রাসা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের জেলা সহ-সভাপতি ও হাজীগঞ্জ আহমদিয়া কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা জিল্লুর রহমানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের জেলা সভাপতি ও কেন্দ্রিয় সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আ.ন. ম ফখরুল ইসলাম মাসুম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রিয় সহ-মিডিয়া বিষয়ক সম্পাদক ও জেলা সহকারী সেক্রেটারী মাওলানা আহমাদ উল্যাহ চাঁদপুরী।
কালচোঁ নেছারাবাদ সালেহীয়া ফাজিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন, মেহের ডিগ্রি কলেজেল সহকারী অধ্যাপক মো: মিছবাহ উদ্দিন, আড্ডা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো: রফিকুল ইসলাম, মতলব জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাফেজ মাওলানা মো: কামাল উদ্দিন, শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন, হাজীগঞ্জ তালিমুল কুরআন মাদরাসার শিক্ষক ফয়সাল আমিন, হাজীগঞ্জ আহমদিয়া কামিল মাদরাসার সহকারী শিক্ষক মাওলনা তোফায়েল।
প্রসঙ্গত , বাংলাদেশ প্রাইভেট মাদ্রাসা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলার (হাজিগঞ্জ, শাহরাস্তি ও কচুয়া) উপজেলায় ৫০জন শিক্ষার্থীকে মেধা মূল্যায়ন বৃত্তি প্রদান করা হয়।
ফম/এমএমএ/


