
কচুয়া সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা বক্তব্য রাখছেন, বিএনপির মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান।
কচুয়া (চাঁদপুর): কচুয়া সাংবাদিকদের সাথে আগামী উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা করেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি অস্ট্রেলিয়ার শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক ও চাঁদপুর-১ কচুয়া আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান।
শুক্রবার (১৮ এপ্রিল) দুপুরে কচুয়া প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাবের অডিটেরিয়ামে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বলেন, আমি এই আসনে দলীয় মনোনয়ন পেয়ে যদি নির্বাচিত হয় তাহলে শিক্ষার মানোন্নয়ন, রাস্তাঘাট সংস্কার, যুবসম্প্রদায়ের জন্য কর্মসংস্থান সৃষ্টি সহ মানব কল্যাণে কাজ করব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের অহংকার তারেক রহমান যোগ্যতার মাপকাঠিতে আমাকে দলীয় মনোনয়ন দিবেন বলে আশা করে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।
কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এমদাদ উল্লাহ পরিচালনায় বক্তব্য রাখেন, কচুয়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আবুল হোসেন, সহ-সভাপতি জহিরুল ইসলাম, ডাক্তার মোঃ জাকির হোসেন,আবু নোমান, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল হক প্রধান, নাছির আলম নসু, সাংগঠনিক সম্পাদক মোঃ মিজানুর রহমান, কোষাধ্যক্ষ ওমর ফারুক সায়েম, কার্যনির্বাহী সদস্য শাহাদাত মুন্সী,সাংবাদিক আহসান হাবীব সুমন,মাসুদ রানা, সাকিব হোসেন প্রমুখ।
এসময় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/


