
চাঁদপুর: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী, দেশ নায়ক তারেক রহমানের চাঁদপুর জেলায় আগমন উপলক্ষে সদর উপজেলা বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ মে) বিকেলে জেলা বিএনপি কার্যালয়ে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপি সহ-সভাপতি দেওয়ান মো. সফিকুজ্জামান।
তিনি তার বক্তব্যে বলেন, আগামী ১৬ মে প্রধানমন্ত্রী তারেক রহমানকে চাঁদপুরে আসবেন। সফরকালে খাল খনন কার্যক্রম পরিদর্শন, জনসভা, ফ্যামিলি কার্ড উদ্বোধন, সুধী সমাবেশ এবং দলীয় সাংগঠনিক সভা অনুষ্ঠিত হবে। জনসভাটি চাঁদপুর সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হবে এবং এতে সর্বস্তরের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। শৃঙ্খলার সঙ্গে সবাইকে জনসভায় উপস্থিত থাকতে হবে এবং প্রধানমন্ত্রীর অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত কেউ স্থান ত্যাগ করবেন না।
তিনি আরো বলেন, সরকার গঠনের মাত্র দুই মাসের মধ্যে প্রধানমন্ত্রীর এ সফর একটি বিরল ঘটনা। এর পেছনে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিকের আন্তরিক প্রচেষ্টা রয়েছে বলেও তিনি জানান। আমরা এই আগমনকে শুধুমাত্র প্রধানমন্ত্রীর সফর হিসেবে নয়, জনগণের আগমন হিসেবেই দেখছি।
চাঁদপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী ঢালীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপি সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. মনিরা বেগম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক অ্যাড. সামছুল ইসলাম মন্টু, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অ্যাড. জাকির হোসেন ফয়সাল, সাংগঠনিক সম্পাদক অ্যাড. তাফাজ্জল হোসেন, অ্যাড. জসিম মেহেদী, সদর উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা নাছির আক্তার, সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নজরুল ইসলাম খান নজু, সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি নয়ন মাহমুদ ভূঁইয়া, সদর উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পারভেজ খান।
চাঁদপুর সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেন সাগরের পরিচালনায় আরো বক্তব্য রাখেন বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক অ্যাড. কাইয়ুম মোল্লা, আশিকাটি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কাজী আলী আশ্রাফ রিপন, কল্যাণপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মাস্টার, শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদ, রামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ডাক্তার তালিম পাঠান, মৈশাদী ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুবুর রহমান স্বপন, তরপুরচন্ডী ইউনিয়ন বিএনপির সভাপতি নাজমুল আহসান, বাগাদী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খোরশেদ আলম বাবুর মোল্লা, বালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হোসেন মিয়াজী, লক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল ইসলাম নরু ভূঁইয়া, ইব্রাহিমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. চাঁন মিয়া চৌকিদা, চান্দ্রা ইউনিয়ন বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন মফু, হানারচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন টেলু বেপারী, রাজরাজেশ্বর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসেম চকিদার প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি ধর্ম বিষয়ক সম্পাদক মাও. জসিম উদ্দিন পাটওয়ারী, সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি আলমগীর আলম জুয়েল, মোহাম্মদ আলী খান, বিভিন্ন ইউনিয়নের সমন্বয় শরীফ আহমেদ খান, কাজী জাহাঙ্গীর আলম মিন্টু, মোশাররফ হোসাইন সিকদার, অ্যাড. মাহমুদ হাসান কবির, মঞ্জুর আলম মঞ্জু, গাজী মাসুদ রায়হান, বরকত উল্যাহ খান, বাকের খন্দকার, আমির হোসেন গাজী, ফজলুল হক সেলিম, আনিছুর রহমান পিটার, সদর উপজেলা মহিলা দলের সভানেত্রী শাহিনুর আক্তার শানু, সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান খান কাজল, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু হানিফ কাকন, সদস্য সচিব পীরজাদা জুনায়েদ উল্যাহ খানসহ বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা।
ফম/এমএমএ/


