চাঁদপুর: ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার দ্বি-বার্ষিক যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে শুরা সদস্যদের পরামর্শে ২০২৭-২৮ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি হিসেবে র্নির্বাচিত হয়েছেন মুফতি মঈন উদ্দিন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শেখ মুহাম্মদ হাবিবুর রহমান।শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় চাঁদপুর শহরের বিপনীবাগস্থ দলীয় কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মুফতি রহমতুল্লাহ বিন হাবিব।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, যুবকদেরকে মাদক সন্ত্রাস দুর্নীতি মুক্ত আদর্শবান যুব সমাজ গড়তে যুব আন্দোলনের বিকল্প নাই ।
তিনি বলেন, দেশে চলমান নিষিদ্ধ আওয়ামী লীগের জ্বালাও পড়াও নৈরাজ্য সৃষ্টি করছে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতার পরিচয় দিয়েছেন।
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সভাপতি মাওলানা ইমরান হোসাইন এর সভাপতিত্বে এবং যুগ্ন সাধারণ সম্পাদক শেখ মুহাম্মদ হাবিবুর রহমান সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) মোহাম্মদ সাইফুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি গাজী মুহাম্মদ হানিফ,সহ-সভাপতি কে.এম ইয়াসিন রাশেদসানি সেক্রেটারি মাওলানা নুর উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা হেলাল আহমাদ, জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদ চাঁদপুর জেলা সভাপতি মাওলানা আনসার আহমেদ,ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি মোহাম্মদ আবুল বাশার তালুকদার,এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি ডি.এম. ফয়সাল।
বক্তব্য শেষে প্রধান অতিথি ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার ২০২৭-২৮ সেশনের নতুন কমিটি ঘোষণা করেন।
ঘোষিত কমিটিতে সভাপতি পদে মুফতি মঈন উদ্দিন , সহ-সভাপতি পদে মোহাম্মদ রুহুল আমিন এবং সাধারণ সম্পাদক পদে শেখ মোহাম্মদ হাবিবুর রহমানের নাম ঘোষণা করেন । সম্মেলনে ইসলামী যুব আন্দোলনসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/


