দ্বাদশগ্রাম ইউনিয়নে মেম্বারের উপর হামলাকারীদের শাস্তির দাবীতে প্রতিবাদ

হাজীগঞ্জের দ্বাদশগ্রাম ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মেম্বার মো. নজরুল ইসলামকে ইউনিয়ন পরিষদের ভেতরে মারধরের ঘটনায় হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গত ৭ অক্টোবর বিকেল ৩টায় কাপাইকাপ নূরানী ঈদগাহ মাঠে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আবদুল মান্নান মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এ কে এম শাহজাহান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আহসান খান, সাবেক ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোরশেদ আলম বকাউল, মোঃ মিজানুর রহমান কমল, জাহাঙ্গীর চৌধুরী, মহসীন প্রাধানীয়া, ৬নং ওয়ার্ডের সাবেক মেম্বার মোঃ শিবলু, দেলোয়ার হোসাইন চৌধুরী, মারধরের শিকার বর্তমান ৬নং ওয়ার্ড ইউপি মেম্বার মো. নজরুল ইসলাম।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ইউনিয়ন পরিষদের ভেতরে ইউনিয়ন পরিষদের ভেতরে ইউপি চেয়ারম্যান আবু তাহেরের লালিত সন্ত্রাসী বাহিনী ইউপি সদস্য নজরুলের উপর হামলা করেছে। একজন চেয়ারম্যানের সামনে ইউনিয়ন পরিষদের ভেতরে মেম্বারকে মারধর করা হলো কিন্তু এখনো সেই সন্ত্রাসী বাহিনী প্রকাশ্যে হেঁটে বেড়াচ্ছে। এসব সন্ত্রাসী বাহিনীর আশ্রয় দাতা ও গড ফাদারকে তা ইউনিয়নবাসি জানতে চাই।

বক্তরা অবিলম্বে মেম্বারের উপর হামলার ঘটনায় জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার অনুরোধ জানান।

উল্লেখ্য গত ১ অক্টোবর বিকেলে ইউনিয়ন পরিষদে উপজেলা কৃষি অফিস কর্তৃক বিতরণ জন্য প্রণোদনার কার্ড নিয়ে প্যানেল চেয়ারম্যান জহির মেম্বারের সাথে নজরুল মেম্বারের কথা কাটা-কাটি হয়। এক পর্যায়ে ইউপি চেয়ারম্যান আবু তাহেরের উপস্থিতি তার লালিত সন্ত্রাসী বাহিনী প্যানেল চেয়ারম্যান জহির মেম্বার, অলিউল্যাহ, এমরান হোসেন, দোন মামুন, কালা মামুন, আহাদ, শরীফ, মোশারফসহ ২০/২৫জনের দল তার উপর হামলা করে তাকে মারধর করে গুরুতর আহত করে। এ ঘটনার পর পরই স্থানীয় মেম্বারকে উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করে।

গত ৮ অক্টোবর ইউপি মেম্বার নজরুল ইসলামের স্ত্রী শাহিনা বেগম মেম্বারের উপর হামলার ঘটনায় ১০জন নামীয় ও অজ্ঞাত আরো ১০জনসহ মোট ২০জনকে আসামী করে মামলা করেছে।

ফম/এমএমএ/

স্পেশাল করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম