দৈনিক আমাদের সময় চাঁদপুর প্রতিনিধি লতিফের বাবার ইন্তেকাল

চাঁদপুর: দৈনিক আমাদের সময় পত্রিকার চাঁদপুর জেলা প্রতিনিধি, চাঁদপুর প্রেসক্লাবের কার্যকরি কমিটির সদস্য ও ফটো জার্নালিস্ট এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সভাপতি এমএ লতিফের বাবা হাজী আবুল হোসেন বার্ধক্যজনিত রোগে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার (৫ মে) দুপুর সাড়ে ১২টার দিকে তিনি শহরের ফেমাস হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি স্ত্রী, ৪ ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

বাদ মাগরিব শহরের বায়তুল আমিন রেলওয়ে জামে মসজিদ প্রাঙ্গনে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। নামাজে জানাযায় ইমামতি করেন মরহুমের ছেলে আব্দুল্লাহ আল  মামুন। পরে শহরের কোড়ালিয়া রোডে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়।

নামাজে জানাযা পূর্বে বক্তব্য দেন রেলওয়ে বায়তুল আমিন জামে মসজিদের সাবেক খতিব মাওলানা ত্বোহা ও মরহুমের ছেলে সাংবাদিক এমএ লতিফ।

নামাজে জানাযায় শহরের বিভিন্ন ব্যবাসয়ী, রাজনৈতিক নেতা, সাংবাদিক, আইনজীবীসহ ধর্মপ্রাণ মুসল্লীগণ অংশগ্রহণ করেন।

মরহুম হাজী আবুল হোসেন একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিলেন। মরহুমের মৃত্যুতে চাঁদপুর প্রেসক্লাব, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরাম, ফটো জার্নালিস্ট এসোসিয়েশন, বাংলাদেশ রেস্তোরা মালিক সমিতি চাঁদপুর জেলা শাখা ও নিরাপদ সড়ক চাই চাঁদপুর জেলা শাখার নেতারা শোক প্রকাশ করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।

ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম