চাঁদপুর: চাঁদপুরের হাজীগঞ্জের বলাখাল জেএন হাই স্কুল এন্ড করিগরি কলেজের এসএসসি পরীক্ষা শেষে ২ পরীক্ষার্থীকে কেন্দ্রের সামনে থেকে কিশোরগ্যাংয়ের সদস্যরা ফিল্মি স্টাইলে তুলে নিয়ে নির্মম নির্যাতনের ঘটনায় বাকিলা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। রোববার (২৭ এপ্রিল ২০২৫) রাতে বিদ্যালয়ের পক্ষ থেকে এ মামলা দায়ের করা হয়।
ওই দিনই পরীক্ষা শেষে শেষে তুলে নিয়ে নির্যাতনের এ ঘটনা ঘটে। এ ঘটনায় পরীক্ষার্থী শিক্ষার্থীদের অভিভাবকদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
সোমবার দুপরে ঘটনাস্থল তদন্ত করেছে হাজীগঞ্জ থানা পুলিশ।
আহতরা হলেন বাকিলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী বাণিজ্য বিভাগের ফাহিম ও রায়হান। দু’জনেই এদিন ফিন্যান্স বিষয়ে পরীক্ষায় অংশ নিয়েছে। হাজীগঞ্জ পৌর এলাকার ধেররার জনি গং এ কান্ড ঘটনায় বলে নির্যাতিত শিক্ষার্থীরা জানান।
খোঁজ নিয়ে জানা যায়, গত শনিবার বিকেলে বাকিলা উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। এতে ধেররা বনাম বাকিলার মাঝে খেলা অনুষ্ঠিত হয়। ধেররা পক্ষে খেলতে আসা একজনের সাথে বাকিলা এক যুবকের সাথে পুরনো বিষয় নিয়ে মাঠে কথা কাটাকাটি হয়।
সেই ঘটনার জেরে রোববার পরীক্ষা শেষে বাকিলা উচ্চ বিদ্যালয়ের দুই এসএসসি পরীক্ষার্থীকে পরীক্ষা শেষে কেন্দ্রের বাইরে থেকে ধেররাতে নিয়ে বেদম মারধর করে গুরতর আহত করে
তবে গুরতর আহত শিক্ষার্থী ফাহিম জানান, শনিবার বিকেলে বাকিলা মাঠে কি হইছে আমি জানিই না। অথচ পরীক্ষা শেষে জনিসহ ৪ জনে মিলে জোর করে আমাকে সিএনজিতে করে ধেররা নিয়ে যায়। সেখানে নিয়ে আরো কয়েকজনকে ফোন করে তারা ৮/১০ জন জড়ো হয়। এর পরেই তাদের একজনের কোমরের বেল্ট খুলে আমাকে বেদম মারধর করে। এ সময় কয়েকজন মুরুব্বী আমাকে মারধর করার বিষয়টি দেখে তাদের হাত থেকে আমাকে ছাড়িয়ে নিয়ে সিএনজিতে তুলে বাকিলা পাঠিয়ে দেয়।
বাকিলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমান জানান, কোন কারন ছাড়া আমাদের দুই পরীক্ষার্থীকে ধেররাতে নিয়ে মারধর করেছে।
বলাখাল জেএন উচ্চ বিদ্যালয় এন্ড কারিগরি কলেজের কেন্দ্র সচিব খোদেজা বেগম জানান, বিষয়টি বাকিলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমাকে জানিয়েছে। পরীক্ষার্থীদের নিরাপত্তার বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলেছি।
হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনে আল জায়েদ হোসেন জানান, এ বিষয়ে বিদ্যালয় কর্তৃপক্ষকে আইনী ব্যবস্থা গ্রহণ করার জন্য বলা হয়েছে। হাজীগঞ্জ থানায় অভিযোগ দেয়া হয়েছে। থানা ব্যবস্থা নিচ্ছে।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন ফারুক জানান, এ ঘটনায় হাজীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।
ফম/এমএমএ/


