চাঁদপুরে কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার

চাঁদপুর:  চাঁদপুর সদরে যৌথ বাহিনীর অভিযানে ইমন (১৯), আপন (১৮) ও রবিউল (১৯) নামে কিশোর গ্যাংয়ের সদস্য গ্রেপ্তার হয়েছে।

সোমবার (২৮ এপ্রিল) মধ্যরাতে শহরের স্বর্ণখোলা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে যৌথ বাহিনী। দুপুরে এসব তথ্য জানান চাঁদপুর সদর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।

তিনি বলেন, স্থানীয় গোপন তথ্যের ভিত্তিতে চাঁদপুর সদর আর্মি ক্যাম্প এবং চাঁদপুর সদর থানা পুলিশ কর্তৃক তালিকাভুক্ত অপরাধী এবং কিশোর গ্যাং সদস্যদের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সময় স্বর্ণখোলা এলাকা থেকে তিন কিশোর গ্যাংয়ের সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে একটি চাইনিজ কুড়াল, দুটি চাপাতি, দুটি রামদা, তিনটি এ্যান্ড্রয়েড মোবাইল একটি মোটর সাইকেল উদ্ধার করা হয়।

পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য গ্রেপ্তার ব্যাক্তিদের চাঁদপুর সদর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম