ঢাকাস্থ কচুয়া সমিতির সভাপতি ডা. আমিনুল, সম্পাদক কাজী ফজলুল 

কচুয়া (চাঁদপুর) : ঢাকাস্থ কচুয়া সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে।

এ উপলক্ষ্যে শনিবার (১৯ এপ্রিল ২০২৫) ঢাকাস্থ কাকরাইল স্কাউট ভবনের শামস মিলনায়তনে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রস্তাব ও সমর্থনের মাধ্যমে পিএসসির ও কর কমিশনের সদস্য ডা. মো. আমিনুল ইসলাম কে সভাপতি এবং ডিআইজি (এডমিন, পুলিশ হেড কোয়ার্টার) কাজী মো. ফজলুল করিমকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণার বিষয়টি এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়।

এই সময় প্রায় সমিতির শতাধিক সদস্য অংশগ্রহণ করে।

কমিটির গুরুত্বপূর্ণ সদস্যের মধ্যে রয়েছেন কেন্দ্রীয় বিএনপি নেতা ইঞ্জিনিয়ার আ.হ.ম. মনিরুজ্জামান দেওয়ান মানিক, ইঞ্জিনিয়ার হারুনুর রশীদ, শহীদুল্লাহ কায়সার, মো. সিরাজুল ইসলাম, মো. মফিজুল ইসলাম ও মোস্তফা কামাল মজুমদার প্রমুখ।

ফম/এমএমএ/রাছেল/

মো. রাছেল | ফোকাস মোহনা.কম