
চাঁদপুর: চাঁদপুর শহরের ট্রাক রোড খান সড়কের খোরশেদা প্যালেস থেকে বৈদ্যুতিক তার চুরি করেছে চোরচক্র।
শনিবার মধ্যরাতে এ ঘটনা ঘটে। চুরির ঘটনায় রোববার (৫ এপ্রিল) চাঁদপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী ব্যাংকার দেলোয়ার হোসেন।
অভিযোগে ব্যাংকার দেলোয়ার হোসেন উল্লেখ করেন, প্রতিদিনের ন্যায় রাতে ঘুমিয়ে পড়েন। রাতে শব্দ পেয়ে বারান্দায় গিয়ে বাহিরে তাকালে দেখেন অজ্ঞাত একজন খাম্বা থেকে বৈদ্যুতিক তার খুলে দ্রুত শটকে পড়ে। এই ঘটনায় তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯
সকালে স্থানীয়দের সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখালে লোকজন চোর সম্পর্কে ধারণা ও তথ্য দেন। তবে চোরের মুখে মাস্ক থাকায় নিশ্চিত করতে পারেননি তারা।
এদিকে প্রতিনিয়ত চাঁদপুর শহরে বৈদ্যুতিক তার চুরির ঘটনায় সাধারণ মানুষের মাঝে উদ্বিগ্ন দেখা দেয়। এ ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা নিয়ে প্রশ্ন দেখা দেয়।
সাধারণ লোকজন মনে করেন এই চুরির ঘটনায় জড়িত থাকতে পারে ভাঙ্গারীর দোকান বিক্রেতা, বিদ্যুৎ বিভাগের লোকজন।
অপরদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসুবক) চুরির ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ হলে এলাকার অনেকে এই চোরকে শনাক্ত করে। ওই চোর হিসেবে লোকজন পাশবর্তী এলাকা বঙ্গবন্ধু সড়কের হাজি বাড়ির জাহাঙ্গীর মিজির ছেলে সাকিব মিজি (২৭) বলে নিশ্চিত করে।
ফম/এমএমএ/



