চাঁদপুরস্থ ফরিদগঞ্জ ফাউন্ডেশনের পক্ষ থেকে জসিম উদ্দিন শেখকে ফুল দিয়ে বরণ

চাঁদপুর: জাতীয় সমবায় পুরস্কার অর্জন করায় চাঁদপুরস্থ ফরিদগঞ্জ ফাউন্ডেশনের পক্ষ থেকে চান্দ্রা শিক্ষিত বেকার সমবায় সমিতি লিমিটেডের সভাপতি ও জাতীয় সমবায় ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন শেখকে ফুল দিয়ে বরণ করা হয়।

শনিবার (২১ নভেম্বর) রাতে শহরের বিপনীবাগ ফাউন্ডেশনের অস্থায়ী কার্যালয়ে নবগঠিত কার্যকরি কমিটির প্রথাম সভায় তাঁকে এই ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

ফাউন্ডেশনের পক্ষে ফুল দিয়ে শুভেচ্ছ জানান সভাপতি অধ্যক্ষ মোশাররফ হোসেন লিটন, সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন পাটওয়ারী, সাবেক সভাপতি আবুল কালাম ভুঁইয়া, হাফেজ আহমেদ, সহসভাপতি মো. দেলোয়ার হোসেন ও সফিকুর রহমান মিয়াজী।

এ সময় কার্যকরি কমিটির অধিকাংশ সদস্য উপস্থিত ছিলেন। জসমি উদ্দিন শেখের জাতীয় এই অর্জনকে উপস্থিত সকলে করতালির মাধ্যমে অভিনন্দন জানান।

অনুভূতি প্রকাশ করতে গিয়ে জসিম উদ্দিন শেখ বলেন, চান্দ্রা শিক্ষিত বেকার সমবায় সমিতি লিমিটেড প্রতিষ্ঠার মাধ্যমে আমাদের ক্ষুদ্র প্রয়াস শুরু হয়। প্রতিষ্ঠার পর থেকে সমবায় আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এই প্রতিষ্ঠান। জাতীয় পুরস্কার অর্জন করার যোগ্যতা অর্জন হয়েছে সকলের সম্মিলিত প্রচেষ্টায়। এছাড়াও এই অর্জনে সকলের উৎসাহ ও ভালোবাসা ছিল। ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাকে সম্মানিত করায় আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের প্রত্যেকটি ভালো কাজে সহযোগিতা করার জন্য আমার প্রচেষ্টা ছিলো এবং আগামীতেও থাকবে।

ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম