চাঁদপুরে যমুনা টিভির এক যুগপূর্তি উদযাপন

যমুনা টেলিভিশন দেশের সাংবাদিকতায় উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে আমাদের সামনে আছে : জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান

চাঁদপুর: বিভিন্ন কর্মসূচির মাধ্যমে চাঁদপুরে যমুনা টিভির এক যুগপূর্তি উদযাপিত হয়েছে।

রবিবার (৫ এপ্রিল) বিকেলে চাঁদপুর শহরে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসক কার্যালয়ের কনফারেন্স রুমে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনার শুরুতেই দেশের অর্থনীতি, কর্মসংস্থান ও উন্নয়নে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুল এর অবদানের কথা স্মরণ করা হয়।

যমুনা টেলিভিশনের স্টাপ রিপোর্ট ইব্রাহীম রনির সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।

তিনি বলেন, গত জুলাই আন্দোলনে যমুনা টিভির যে ভূমিকা ছিল তার প্রতিফলন তারা সাথে সাথেই পেয়েছে দর্শকের গ্রহণযোগ্যতার মধ্য দিয়ে। যমুনা টেলিভিশন বাংলাদেশের সাংবাদিকতায় উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে আমাদের সামনে আছে। সামনের দিনগুলোতে তারা এটি অব্যাহত রাখবে। সামনের দিনগুলো তাদের আরো সুন্দর হোক, আরো উজ্জ্বল হোক। ভালোবাসার এক যুগ থেকে আরো কয়েক যুগ সামনে এগিয়ে যাক- এই প্রত্যাশা করি।

অনুষ্ঠানে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন,  অতিরিক্ত পুলিশ সুপার লুৎফুর রহমান,  প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদি, সাধারণ সম্পাদক এম এ লতিফ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরী,  প্রেসক্লাবের সাবেক সভাপতি এড. ইকবাল বিন বাশার, শরীফ চৌধুরী, ইকবাল হোসেন পাটোয়ারী,  গিয়াস উদ্দিন মিলন, শাহাদাত হোসেন শান্ত, রহিম বাদশা, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার , টেলিভিশন সাংবাদিক ফোরামের সাবেক সভাপতি রিয়াদ ফেরদৌস, আল-ইমরান শোভন, সাধারণ সম্পাদক তালহা জুবায়ের।

উপস্থিত ছিলেন  প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মির্জা জাকির, জিএম শাহীন,  দৈনিক চাঁদপুর সংবাদের সম্পাদক আব্দুর রহমান, দৈনিক প্রভাতী কাগজের সম্পাদক ও প্রকাশক আব্দুল আউয়াল রুবেল, চাঁদপুর ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি চৌধুরী ইয়াসিন ইকরাম, সময় টিভির স্টাফ রিপোর্টার ফারুক আহমেদ, প্রথম আলো ও ডেইলি স্টারের প্রতিনিধি আলম পলাশ, চাঁদপুর সকালের সম্পাদক অধ্যক্ষ মোশারফ হোসেন লিটন, একুশে টেলিভিশনের প্রতিনিধি নেয়ামত হোসাইন, দৈনিক আলোকিত চাঁদপুর পত্রিকার সম্পাদক মো. জাকির হোসাইন, চ্যানেল আই এর প্রতিনিধি মোরশেদ আলম, এনটিভির প্রতিনিধি শরিফুল ইসলাম, বাসসের প্রতিনিধি আব্দুস সালাম আজাদ জুয়েল, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রতিনিধি মনিরুজ্জামান বাবলু, দৈনিক মতলবের আলোর ভারপ্রাপ্ত সম্পাদক কে এম মাসুদ, চাঁদপুর প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ কে এম সালাহউদ্দিন, দৈনিক নয়া দিগন্তের জেলা প্রতিনিধি ইলিয়াস পাটোয়ারী, ইসলামিক টিভির জেলা প্রতিনিধি ও দৈনিক আদি বাংলার প্রধান সম্পাদক এমরান হোসেন রাজন , সাংবাদিক আব্দুল গনি, দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি শাহরিয়া পলাশ, গ্লোবাল টিভির প্রতিনিধি সুজন আহমেদ, আনন্দ টিভির প্রতিনিধি এইচ এম নিজাম, চাঁদপুর প্রতিদিনের নিজস্ব প্রতিবেদক আলমগীর হোসেন পাটোয়ারী ও কামরুল ইসলাম পাটোয়ারী, পাক্ষিক চাঁদনগরের সম্পাদক সাবিত্রী রানী ঘোষসহ প্রশাসনিক, সাংস্কৃতিক ও জেলায় কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা।

ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম