
মতলব উত্তর (চাঁদপুর): বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক অপপ্রচারের প্রতিবাদে চাঁদপুর জেলা শ্রমিক দলের বিক্ষোভ সমাবেশে ও বিক্ষোভ মিছিলে যোগদান করেছেন মতলব উত্তর উপজেলা ও ছেংগারচর পৌর শ্রমিক দল।
সোমবার ২১ জুলাই বিকালে জেলা শ্রমিক দলের কার্যালয় প্রাঙ্গণে বিক্ষোভ সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে করে পূণরায় পার্টি অফিসের সামনে গিয়ে শেষ হয়।
মতলব উত্তর থেকে সমাবেশে অংশগ্রহন করেন, মতলব উত্তর উপজেলা শ্রমিক দলের সভাপতি আঃ মালেক মোল্লা, সিনিয়র সহ-সভাপতি হযরত আলী, সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দিন মৃধা, সহ-সাধারণ সম্পাদক খোকন বেপারী, সাংগঠনিক সম্পাদক সুজন প্রধান, ছেংগারচর পৌর শ্রমিক দলের সভাপতি গোলাম রাব্বানী ষ্টার, সাধারণ সম্পাদক মোঃ আক্তারুজ্জামান, সাংগঠনিক সম্পাদক সাদ্দাস হোসেন, শ্রমিক দল নেতা আব্বাস উদ্দিন, শ্রমিক দল নেতা শাহআলম ভুইয়া, মোফাজ্জল মুন্নি, সোলেমান, শাহজালাল ঢালী, আল ইসলাম, শাহজালাল প্রধান, জাকির হোসেন, শাহজাহান প্রধান, সোহেল মুফতী, হযরত আলী প্রধান, ইয়াকুব আলী, শেখ ফরিদ মল্লিক, ইকবাল হোসেন, মাসুদুর রহমান মৃধা সহ শত শত নেতাকর্মী।
ফম/এমএমএ/আরাফাত/


