চাঁদপুর: আল-আমিন একাডেমী স্কুল এন্ড কলেজের ২০২৫ সালের এসএসসি জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।
সোমবার (২১ জুলাই) বেলা ১১টায় একাডেমি মিলনায়তনে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ সমাজসেবক মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজি। প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন,সৎ যোগ্য নৈতিকতা সম্পন্ন শিক্ষার্থী উপহার দিতে আল আমিন একাডেমি প্রতিষ্ঠিত হয়েছে।
একাডেমির অনেক স্টুডেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনায় রয়েছে। দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসক হিসেবে সুনামের সাথে চিকিৎসা সেবা দিচ্ছেন। এমনকি আমাদের চাঁদপুর আড়াইশ শয্যা বিশিষ্ট হাসপাতালে ডজন খানেক চিকিৎসক রয়েছেন।
মাঝখানের কিছু সময় বাদ দিলে আমরা শিক্ষার্থীদের অভিভাবকদের আশ্বস্ত করছি, পুর্বের চেয়েও একাডেমিকে দেশসেরা প্রতিষ্ঠানগুলির মধ্যে অন্যতম প্রতিষ্ঠানে রূপ দিতে আমরা কাজ করে যাচ্ছি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম। সঞ্চালনা করেন বাংলা বিভাগের প্রভাষক জয়নাল আবদীন। শুভেচ্ছা বক্তব্য রাখেন উপাধ্যক্ষ রুহুল আমিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক মোঃ ফারুকুল ইসলাম, বিজ্ঞান বিভাগের ইনচার্জ মাহবুবুর রহমান,
গণিত বিভাগের শিক্ষক মোরশেদ আলম পাটওয়ারী।
অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন মোঃ আবুল কালাম। সাবেক শিক্ষার্থীদের পক্ষ থেকে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোঃ সাইফ।
বর্তমান শিক্ষার্থীদের পক্ষ থেকে হাবিবুল্লাহ আরফাত এবং কৃতি শিক্ষার্থীদের পক্ষ থেকে আব্দুল্লাহ আল ফাহাদ তাদের অনুভূতি প্রকাশ করেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থী মাহামুদুল হাসান।

অপরদিকে বেলা ৩ টায় ছাত্রী শাখার ক্যাম্পাসে জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের আলাদাভাবে সংবর্ধনা দেয়া হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী সাংবাদিক এবং আল আমিন সোসাইটির সেক্রেটারি এডভোকেট মোঃ শাহজাহান মিয়া।
প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন, একাডেমিকে বিশ্ববিদ্যালয় পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আমরা কাজ করছি। বর্তমানে একাডেমি শিক্ষক লাইব্রেরি পাঠাগার স্বয়ং সম্পন্ন। অভিভাবকদের আশ্বস্ত করছি আমাদের শিক্ষকরা শ্রেণিকক্ষে সেরা পাঠদান দিয়ে থাকে।
বর্তমান সামাজিক অবক্ষয় চলছে। এসময় আমরা প্ৰিয় শিক্ষার্থীদের হারাতে চাইনা।
ছাত্রী শাখার ইনচার্জ ফারজানা আক্তারের তত্ত্বাবধানে অধ্যক্ষ সাইফুল ইসলাম এর সভা প্রধানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপাধ্যক্ষ অধ্যাপক রুহুল আমিন, সহকারী প্রধান শিক্ষক ফারুকুল ইসলাম।
শুভেচ্ছা বক্তব্য রাখেন ছাত্রী ক্যাম্পাসের উচ্চ মাধ্যমিক শাখার সমন্বয়ক আয়েশা সিদ্দিকা, মাধ্যমিক শাখার সমন্বয়ক ফাতেমা বেগম, প্রাথমিক শাখার সমন্বয়ক উম্মে কুলসুম, কৃতি শিক্ষার্থীদের পক্ষ থেকে অনুভূতি ব্যক্ত করে নুসাইবা।
জিপিএ ৫ প্রাপ্তদের উদ্দেশ্য মানপত্র পাঠ করে ১০ শ্রেণীর ছাত্রী মারিয়া আক্তার।
সংবর্ধনা অনুষ্ঠান পরিচালনা করেন উচ্চ মাধ্যমিক শাখার প্রভাষক সেতারা খাতুন।
এবার এসএসসি পরীক্ষায় ১০৫ জন জিপিএ ৫ প্রাপ্তদের সংবর্ধনা প্রদান করা হয়। এসময় শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/


