জমকালো আয়োজনে ‘কাশমেরি সুইটস এন্ড বেকারি’-র দ্বিতীয় শাখা উদ্বোধন

চাঁদপুর : চাঁদপুর শহরের ভোজন রসিকদের জন্য মুখরোচক ও মানসম্মত মিষ্টি এবং বেকারি পণ্যের স্বাদ দিতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে যাত্রা শুরু করলো ঐতিহ্যবাহী ‘কাশমেরি সুইটস অ্যান্ড বেকারি’-র দ্বিতীয় শাখা। শহরের ইলিশ চত্বরের পশ্চিমে, ‘দি ক্যাফে ঝীল হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট’-এর উত্তর পাশে নতুন এই শাখাটি চালু করা হয়েছে।

বৃহস্পতিবার (​১৬ জুলাই)  বেলা ১১টায় পবিত্র মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে নতুন শাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বেগম জামে মসজিদের খতিব মুফতি মাহবুবুর রহমান কাসেমী। এ সময় স্থানীয় ব্যবসায়ী,বিভিন্ন ওলামায়ে কেরাম, গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিপুল সংখ্যক সাধারণ ক্রেতা এবং উপস্থিত ধর্মপ্রাণ মুসল্লিরা দোয়ায় শরিক হন।
​প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী প্রোঃ লিটন মিজি জানান, প্রথম শাখার অভূতপূর্ব সাড়া এবং গ্রাহকদের ভালোবাসার পর, আরও উন্নত সেবা ও মানসম্মত পণ্য সবার দোরগোড়ায় পৌঁছে দিতেই এই দ্বিতীয় শাখার পথচলা। এখানে শতভাগ স্বাস্থ্যকর পরিবেশে তৈরি ঐতিহ্যবাহী সব মিষ্টি, লাইভ কিচেন বেকারি আইটেম এবং প্রিমিয়াম মানের ডেজার্ট পাওয়া যাবে।

​নতুন এই শাখার ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করবেন মোঃ আবিদ মিজি। আধুনিক সেবার পাশাপাশি পণ্যের গুণগত মান ধরে রেখে গ্রাহকদের সন্তুষ্টি অর্জন করাই এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য বলে জানান সংশ্লিষ্টরা।

ফম/এমএমএ/

গাজী মো. ইমাম হাসান | ফোকাস মোহনা.কম