চাঁদপুর : হিফজুল কুরআন শিক্ষা গবেষণা ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত চাঁদপুরের ঐতিহ্যবাহী আল-আমিন মডেল মাদ্রাসা থেকে ২০২৬ সালে দাখিল পরীক্ষায় জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) বিকেলে শহরের নিউ ট্রাক রোড মাদ্রাসা মিলনায়তনে এই সংর্বধানর আয়োজন করা হয়। অনুষ্ঠানে ১০ জন শিক্ষার্থীকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা সেক্রেটারী অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া।
তিনি বক্তব্যে বলেন, এই দেশের মাদ্রাসা ও ইসলামী শিক্ষা ব্যবস্থা নিয়ে কোন ষড়যন্ত্র জাতি বরদাস্ত করবে না। এই বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। কারণ যে দেশের মানুষ আজানের ধ্বনিতে ঘুম ভাঙে এবং ঘুমাতে সে দেশে এ ধরণের ষড়যন্ত্র হতে পারে না।
তিনি বলেন, এই মাদ্রাসা সরকার থেকে অনেক সুবিধা বঞ্চিত এবং অনেক সংকটের মধ্য দিয়ে চলে আসছে। প্রতিষ্ঠানটি এমপিও ভুক্ত হয়নি এবং অবকাঠামগত অবস্থা খুবই নাজুক। তারপরেও অনেক সুযোগ সুবিধা প্রাপ্ত মাদ্রাসা থেকে ফলাফলের দিক থেকে অনেক এগিয়ে। এই প্রতিষ্ঠানের সকল ভালো কাজের সাথে অতীতে ছিলাম এবং ভবিষ্যতেও থাকবো।
দাখিল পরীক্ষায় জিপিএ ফাইভ প্রাপ্ত সকল শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদেরকে তিনি অভিনন্দন জানান। আগামী পরীক্ষাগুলোতে এসব শিক্ষার্থীরা যাতে আরো ভালো ফলাফল অর্জন এবং একজন যোগ্য নাগরিক হিসেবে নিজেদেরকে গঠন করতে পারেন সেই প্রত্যাশা ব্যক্ত করেন।
মাদ্রাসার অধ্যক্ষ মাওলান আ নম ফখরুল ইসলাম মাছুমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ প্রাইভেট মাদ্রাসা ওয়েলফেয়ার সোসাইটির কেন্দ্রিয় সভাপতি অধ্যাপক মাওলানা জসিম উদ্দিন।
আরো বক্তব্য দেন মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি আ. শুকুর মস্তান, হিফজুল কুরআন শিক্ষা গবেষণা ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা মাওলানা ইসমাইল হোসেন আজাদ, চেয়ারম্যান হাফেজ আসাদুজ্জামান দেওয়ান, মাদ্রাসা পরিচালনা পর্ষদে সদস্য মজিবুর রহমান মস্তান, এম.আই মমিন খান, মাওলানা আফছার উদ্দিন মিয়াজী, তা’লীমুল উলুম মাদ্রাসার অধ্যক্ষ মোজাম্মেল হোসাইন আনসারী, হিফজুল কুরআন গবেষণা ফাউন্ডেশনের জয়েন্ট সেক্রেটারী হাফেজ মাওলানা ওমর ফারুক।
ফাউন্ডেশনের সেক্রেটারী মাওলানা নুরুল ইসলামের সঞ্চালনায় আরো বক্তব্য দেন বাংলাদেশ প্রাইভেট মাদ্রাসা ওয়েলফেয়ার সোসাইটির লক্ষ্মীপুর জেলার সাংগঠনিক সম্পাদক মাওলানা ফখরুল ইসলাম ফাহিম, জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীদের অভিভাবকদের পক্ষে মতলব কাচিয়ারা আলিম মাদ্রাসার অধ্যক্ষ একেএম ওয়ালি উল্যাহ ও ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক হাফেজ মো. নেয়ামত উল্যাহ।
জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীরা হলেন-মো. সিরাজুল ইসলাম মাহিন, ফাইজুল ইসলাম, ইশরাক হোসাইন, সাইফুল ইসলাম, জুবাইর বিন সিদ্দিক, আসিফুল ইসলাম, এম.এম. মুনতাসির বিল্লাহ, মো. ওবায়েদুর রহমান আফিফ, মো. আজিজুল হাসান ও মাশরুর হাসান।
অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, আমন্ত্রিত অতিথি ও সুধীজন উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/



