চাঁদপুর: শুক্রবার (১৬ ডিসেম্বর) সকালে মহান বিজয় দিবস-২০২২ উপলক্ষে চাঁদপুর সরকারি মহিলা কলেজে বঙ্গবন্ধুর জীবন ও কীর্তির উপর আলোচনা সভার আয়োজন করা হয়।
কলেজের সাহিত্য ও সংস্কৃতি কমিটির আহ্বায়ক এবং ভূগোল বিভাগের বিভাগীয় প্রধান ড. মো: মাসুদ হোসেন এর সভাপতিত্বে এবং ইংরেজি বিভাগের প্রভাষক মোঃ জহিরুল ইসলাম এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: মাসুদুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ প্রফেসর আবুল খায়ের খান এবং শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ ফিরোজ আলম চৌধুরী।
এছাড়াও বক্তব্য রাখেন ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক মোহাম্মদ এনামুল হক, রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আফসার আলী শিকদার, প্রমুখ। আলোচনা অনুষ্ঠানে মোঃ মোতাসিম বিল্লাহ্, মোঃ মহি উদ্দিন, মোহাম্মদ ফয়জুর রহমান, পেয়ার আহাম্মদ, আবদুল মান্নান মিয়া, মোঃ এনামুল হক, মোহাম্মদ ইলিয়াছ হোসেন, নুরুননাহার, জান্নাতুল ফেরদৌস, মোঃ গোলাম রিদওয়ান, ফেরদাউস আমিন, মোঃ সাইদুল ইসলাম, কামনাশীষ দেবনাথ, উৎপল চন্দ্র দাস, মোহাম্মদ মমিনুল ইসলাম, মোঃ আসাদুজ্জামান সহ সকল শিক্ষক ও কর্মচারীবৃন্দ, শিক্ষার্থী এবং বিএনসিসি, রেডক্রিসেন্ট, গার্লস ইন রোভার এর সদস্যরা উপস্থিত ছিলেন।
কলেজের অধ্যক্ষ তার বক্তব্যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পটভূমি, যুদ্ধ পরবর্তী পর্যায়ে বঙ্গবন্ধু কর্তৃক দেশ গঠন, ১৯৪৭ সাল থেকে ১৯৭৫ সাল পর্যন্ত জাতির জনকের রাজনীতি ও দর্শন, বর্তমানে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি, বিশ্ব দরবারে বাংলাদেশের অবস্থান প্রভৃতি সম্পর্কে বিস্তারিত আলোকপাত করেন এবং বঙ্গবন্ধুর জীবন ও দর্শন থেকে শিক্ষার্থীদেরকে নিজের জীবন গঠন করে দেশ মাতৃকার সেবায় এগিয়ে আসার আহ্বান জানান। তিনি আরো বলেন, “বঙ্গবন্ধুর সোনার বাংলার বাস্তবায়নকারী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এককালের ‘তলাবিহীন ঝুড়ি’ বিশ^ অর্থনীতিতে বাংলাদেশ, বর্তমানে ৪১তম স্থানে উঠে এসেছে। বিশে^র দ্রুত বর্ধনশীল দেশের তালিকায় বাংলাদেশ এখন পঞ্চম। গত ৫০ বছরে দারিদ্র্যের হার ৭০ শতাংশ থেকে কমে ২০.৫ শতাংশে এসে দাঁড়িয়েছে। রিজার্ভ থেকে বাংলাদেশ প্রথমবারের মতো শ্রীলঙ্কাকেও ঋণ সহায়তা দিয়েছে। রাজস্ব আয়ের যে উদ্বৃত্ত অংশ থাকে, তা বিনিয়োগ করা হচ্ছে উন্নয়ন বাজেটে। এখন উন্নয়ন ব্যয়ের মাত্র ৩০ শতাংশ আসছে বৈদেশিক সাহায্য থেকে। বাকি ৭০ শতাংশই নিজস্ব অর্থ থেকে যোগান দেয়া সম্ভব হচ্ছে। বাংলাদেশের মানুষের গড় আয়ু এখন ৭২ বছর, যেখানে ভারতের ৬৮ বছর এবং পাকিস্তানের ৬৬ বছর। জিডিপি প্রবৃদ্ধি, মাথাপিছু আয়, রিজার্ভ, রেমিটেন্স, রপ্তানি, জন্মহার, মৃত্যুহার, শিক্ষার হার, দারিদ্র্যের হার- এমন আর্থ-সামাজিক সব সূচকেই বাংলাদেশ তার অপ্রতিরোধ্য সক্ষমতার স্বাক্ষর রাখতে পেরেছেন। ১৯৭৫-এর পর থেকে আজ পর্যন্ত যে পরিমাণ অর্থনীতির প্রবৃদ্ধি ঘটেছে তার ৭৩ শতাংশই গত ১৪ বছরে। বিশ্লেষকরা বলেছেন, বাংলাদেশকে এখন অনেক দেশই সমীহ করছে। অনেক আন্তর্জাতিক সংস্থাই মনে করছে, ২০৫০ সালের মধ্যেই বাংলাদেশ ২৩তম উন্নত অর্থনীতির দেশ হবে।”
সূর্যোদয়ের সাথে সাথে কলেজের অধ্যক্ষের নেতৃত্বে জাতীয় পতাকা উত্তোলন এর মাধ্যমে মহান বিজয় দিবস এর কর্মসুচি শুরু হয়। সকাল ৭:৩০টায় অঙ্গীকার পাদদেশে স্বাস্থ্যবিধি মেনে মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সকাল ৮:৩০ টায় মহান মুক্তিযুদ্ধে শহিদদের স্মরণে শেখ রাসেল দেয়ালিকায় “বিজয় দিবস-২০২২” দেয়ালিকার উদ্বোধন করেন কলেজ অধ্যক্ষ প্রফেসর মোঃ মাসুদুর রহমান। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ফম/এমএমএ/



