বীর শহীদদের প্রতি চাঁদপুর সদর উপজেলা পরিষদের শ্রদ্ধা নিবেদন

চাঁদপুর: ৫১তম মহান স্বাধীনতা দিবসে চাঁদপুরে ব্যাপক কর্মসূচি পালিত হয়েছে। দেশমাতৃকার টানে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে চাঁদপুরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

শুক্রবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সকল সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন এবং শহরের মুক্তিযোদ্ধা সড়কে মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য ‘অঙ্গীকার’ পাদদেশে ৩১ বার তোফধ্বনির মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা হয়।

চাঁদপুর সদর উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে অঙ্গীকার পাদদেশে পুষ্পস্তবক অর্র্পণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা শাহনাজ।

এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. হেদায়েত উল্যাহ, সদর উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা, সিএ দিদার হোসাইনসহ কর্মচারীবৃন্দ।

দিবস উপলক্ষে চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে ব্যাপক কর্মসূচি পালিত হয়।
ফম/এমএমএ/