চাঁদপুর পুরান বাজার ডিগ্রী কলেজের অভিভাবক সমাবেশ

প্রধান অতিথির বক্তব্যে দেন কলেজ গভর্নিং বোর্ডের সভাপতি ডা. মোবারক হোসেন চৌধুরী। ছবি: সংগ্রহীত।

চাঁদপুর: চাঁদপুর পুরান বাজার ডিগ্রী কলেজে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মানোন্নয়নে অভিভাবক সমাবেশ।

সোমবার (৪ মে) সকালে পুরান বাজার কলেজের আয়োজনে ছাত্র-শিক্ষক হল রুমে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুরান বাজার ডিগ্রী কলেজের গভর্নিং বোর্ডের সভাপতি ডা. মোবারক হোসেন চৌধুরী বলেছেন, আমি এ কলেজের পরিচালনা পর্ষদের দায়িত্বে এক বছরের বেশি সময় হয়েছে পেয়েছি। দায়িত্ব পাওয়ার পর কলেজের সার্বিক মান উন্নয়ন বিশেষ করে শিক্ষার মান উন্নয়নের জন্য সর্বাত্মক চেষ্টা করছি। আমরা কতটুকু সফল হয়েছি জানিনা। আমার আন্তরিকতার কোন ঘাটতি ছিল না সত্যিই চেষ্টা করেছি শিক্ষার মান উন্নয়ন। হয়তো এত তাড়াতাড়ি রেজাল্ট আশা করতে পারি না।

তিনি আরো বলেন, আমরা আশাবাদী শিক্ষক-শিক্ষিকা ও কলেজ পরিচালনা পর্ষদ এবং অভিভাবক  একত্রিত হয়ে চেষ্টা করি। তাহলে ইনশাআল্লাহ আমরা কলেজের ছাত্র-ছাত্রীদেরকে উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে তুলতে পারবো। আমি বিশেষভাবে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের যারা আগামী ২ জুন এইচ এসসি পরীক্ষা দিবে তাদের উদ্দেশ্যে বলছি, যারা উপস্থিত হয় নাই আমার কথাগুলো তাদের কাছে পৌঁছে দিবেন, পড়াশোনায় মনোযোগী হতে হবে এবং সময় দিতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে পৌর বিএনপির সভাপতি ও পুরান বাজার ডিগ্রী কলেজের গভর্নিং বোর্ডের বিদ্যোৎসাহী সদস্য মো. আক্তার হোসেন মাঝি বলেছেন, অভিভাবকদের উদ্দেশ্যে বলছি বিশেষ করে মায়েদের উদ্দেশ্যে। মায়েরা একটা জিনিস ভুল করে সেটা হচ্ছে সন্তানের ভুল ত্রুটি গুলি প্রকাশ করে না। এই ভেবে সংসার হয়তো অশান্তি হবে। কিন্তু সবার আগে মায়ের চোখে পরে সন্তানের ভুলত্রুটিগুলো। জন্য আপনারা আপনার সন্তানদের কোন ত্রুটি দেখলে কলেজের শিক্ষকদের জানাবেন যেহেতু কলেজের শিক্ষকেরা ও এক ধরনের অভিভাবক।

তিনি আরো বলেন, ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলছি। পরীক্ষা এমন একটা বিষয় ফাইনালের পূর্ব প্রস্তুতি মডেল টেস্ট কিংবা ফাষ্ট ইয়ার ফাইনাল।এখানে যারা মুসলমান আছে সামনে তাদের কোরবানি ঈদ আসতেছে। ঈদের প্রস্তুতি হিসেবে কামারের দোকানে দা চুরি বটি এগুলো ধার দিতে হবে। কেন ধার দিতে হয় যাতে করে কোরবানির গোস্ত কাটতে অসুবিধা না হয়।মডেল টেস্টটা ফাইনাল পরীক্ষার প্রস্তুতি। ফাইনাল পরীক্ষায় যাতে সমস্যা না হয় সেজন্য কলেজে বিভিন্ন পরীক্ষা নেওয়া হয়।

পুরান বাজার ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ লে. মো. সোয়ায়েবের সভাপতিত্বে এবং কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক রাশেদুল করিম ও অর্থনীতি বিভাগের প্রভাষক ফারহানা আক্তারের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর চেম্বার্স অব কমার্সের সভাপতি সুভাষচন্দ্র রায়, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান বিভাগীয় প্রধান মুজিবুর রহমান পাটোয়ারী, গণিত বিভাগের সহকারী অধ্যাপক মোতাহের হোসেন খান, ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক শামীম সুলতানা।

এছাড়াও শিক্ষক, অভিভাবক, ছাত্র-ছাত্রী, রেড ক্রিসেন্ট ও স্কাউটের উপস্থিত ছিলেন।

ফম/এমএমএ/

এসএম সোহেল | ফোকাস মোহনা.কম