
চাঁদপুর: চাঁদপুর জেলায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষাকারী সেল এর সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ জানুয়ারি) বিকেলে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এই আইন-শৃঙ্খলা রক্ষাকারী সেলের সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর জেলার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার কামরুল হাসান।
সভার সঞ্চালনায় ছিলেন চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএমব) সদস্য সচিব, আইন-শৃঙ্খলা রক্ষাকারী সেল এ এস এম মোসা।
সম্মানিত সদস্য হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সাইফুল ইসলাম, সেনাবাহিনীর লে: কর্নেল মো: তাকবীর আবদুল্লাহ, লেঃ কর্নেল সাদাত মোহাম্মদ হাসান, নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন সিকদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোস্তাফিজুর রহমান, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ তোফায়েল হোসেন, বিজিবি, র্যাব এর প্রতিনিধি, ডিডি এনএসআই, কোস্ট গার্ড, আনসার এর প্রতিনিধি, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ওসি।
সভায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতকরণে আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাসমূহের কর্মকান্ডের সমন্বয় সাধন ও সুসংহতকরণের উপর গুরুত্বারোপ করা হয়।
ফম/এমএমএ/



