শাহতলী মুন্সী বাড়ি’র ঐতিহ্যবাহী কাচারী  ঘর উদ্বোধন

চাঁদপুর:  চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের  ৪নং ওয়ার্ডের বড় শাহতলী মুন্সী বাড়িতে ঐতিহ্যবাহী প্রাচীনতম পুন: কাচারী ঘর উদ্বোধন করা হয়েছে। 
শনিবার ( ৪জুলাই) দুুপুরে রুশদী বাড়ী- মুন্সি বাড়ীতে ঐতিহ্যবাহী কাচারী ঘর উদ্বোধন করেন প্রধান অতিথি চাঁদপুরের কৃতি সন্তান মাইক্রো ফাইবার গ্রুপের পরিচালক (অর্থ) ও এগ্রিকালচারিষ্টস এসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) এর আহ্বায়ক ড. কামরুজ্জামান কায়সার।
উদ্বোধন শেষে শাহতলী জিলানী চিশতী কলেজ  গভর্নিং বডির চেয়ারম্যান ও চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী’র সভাপতিত্ব স্মৃতিচারন করে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের কৃতি সন্তান মাইক্রো ফাইবার গ্রুপের পরিচালক (অর্থ) ও এগ্রিকালচারিষ্টস এসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) এর আহ্বায়ক ড. কামরুজ্জামান কায়সার।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যের অন্যতম ধারক হচ্ছে কাচারি ঘর। যা একসময় মূল বাড়ীর সামনে বৈঠকখানা হিসেবে ব্যবহৃত হত। গ্রামীণ শালিসি কার্যক্রম কিংবা সামাজিক অনুষ্ঠানের স্থাপনা হিসেবে বাড়ীর আঙ্গিনায় স্থাপিত কাচারি ঘরের গুরুত্ব ছিল অপরিসীম। কালের আবর্তে ও আধুনিকতার ছোঁয়ায় প্রাচীন ঐতিহ্যের এ অনুসংগটি হারিয়ে যেতে বসেছে।
অতি সম্প্রতি চাঁদপুর সদরের অন্তর্গত শাহতলী গ্রামে আমার নানার বাড়ীর প্রাচীন ঐতিহ্যবাহী কাচারি ঘরটি স্থানীয়ভাবে  বিনির্মানের উদ্যোগ নেয়া হয়। সংবাদটি আমার নজরে আসার পর আমিও সম্পৃক্ত হলাম জীর্ণশীর্ণ পুরনো এ ঘরটি পুন:নির্মানের। এর পেছনের অন্যতম কারণ ছিল আবেগ অনুভূতির। শুনেছি আজ থেকে সত্তর বছর আগে আমার বাবা চাঁদপুরের ফরিদগঞ্জ থানার প্রত্যন্ত গ্রাম হতে বরযাত্রী বেশে সদর থানার শাহতলী গ্রামের এ কাচারি ঘরে এসে আমার মায়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বর-কনে পক্ষ কাচারি ঘরে বসে আলাপ আলোচনাকরত: বিবাহের আনুষ্ঠানিকতা শেষে অতিথি আপ্যায়নে লিপ্ত হন। এভাবেই বিয়ে শাদি, মেহমানদারী, ঘরোয়া শালিস, মক্তবের পড়াশুনা, লজিং মাষ্টারের আবাসস্থল ও স্থানীয় সামাজিক রাজনৈতিক কার্যক্রম সম্পাদনের উপযুক্ত স্থাপনা ছিল গ্রামীন এ ঐতিহ্যবাহী ঘরটি।
তিনি বলেন, দীর্ঘ দু’বছরের নির্মাণ কার্যক্রম শেষে আজ ৪ জুলাই শনিবার নানার বাড়ীর হারিয়ে যাওয়া এ ঐতিহ্য স্থাপনাটির শুভ উদ্বোধন করি। ঢাকা থেকে পরিবারের সদস্যদের চাঁদপুর নিয়ে এসে নবপ্রজন্মের সাথে পরিচয় করিয়ে দেয়া হল প্রাচীন এ সভ্যতাকে। মনে করানো হল আমাদের পূর্ব পুরুষদের ইতিহাস ও সংস্কৃতির সহিত। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন আমার প্রিয় ভাতিজা চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী, ঢাকা থেকে আগত শ্রদ্ধেয় তাজু ভাই, কাচারি ঘরের অন্যতম কারিগর নুরুজ্জামান মুন্সী ও নিকটাত্মীয় স্বজন। সবশেষে আমি সবাইকে অনেক ধন্যবাদ জানাই পুরনো ঐতিহ্যকে নবরুপে প্রতিষ্ঠার জন্য এবং নিরলস পরিশ্রম ও মেধার স্বাক্ষর রেখে আধুনিক দুনিয়ায় পুন:প্রতিষ্ঠার জন্য।
জিলানী চিশতী কলেজের সহকারি অধ্যাপক মো: জহিরুল ইসলাম খান মুরাদের পরিচালনায় সভাপতির বক্তব্য রাখেন শাহতলী জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ও চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী।
তিনি বক্তব্যে বলেন, কাচারীঘর আমাদের পূর্ব পুরুষদের এক নিদর্শন। কিন্তু কালের বিবর্তনে আজ এ এতিহ্য হারিয়ে যাচ্ছে। তাই আজ এ কাচারী ঘরকে আধুনিক ভাবে করে এর উদ্বোধন করা হয়। আজকে যিনি উদ্বোধন করেছেন তিনি বিশিষ্ট শিল্পপতি মাইক্রো ফাইবার গ্রুপের পরিচালক (অর্থ) ড. কামরুজ্জামন কায়সার সাহেব। সকলের কাচারী ঘর ইতিহাস,  ঐতিহ্য জানতে হবে।
শুরুতে অনুষ্ঠানের প্রধান অতিথি চাঁদপুরের কৃতি সন্তান মাইক্রো ফাইবার গ্রুপের পরিচালক (অর্থ) ও এগ্রিকালচারিষ্টস এসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) এর আহ্বায়ক ড. কামরুজ্জামান কায়সার, সভাপতি সাংবাদিক সোহেল রুশদী সহ অতিথি বৃন্দগণকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে ফিতা কেটে কাচারী ঘরের কার্যক্রমের উদ্বোধন করা হয়৷
এসময় উপস্থিত ছিলেন, ড. কাামরুজ্জামান কায়সারের সহ-ধর্মীনি আবিদা আফিফা কামরুজ্জামান, জামাতা রুবায়েত ই শামস অনিক, ছেলে নাফিস ইবনে জামান, মেয়ে নওসিন ফারাহ জামান।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শাহতলী জিলানী চিশতী কলেজের অধ্যক্ষ মো: কামরুল হাসান, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোহসীন উদ্দিন, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুজ্জামান, জিলানী চিশতী কলেজের সহকারি অধ্যাপক ফারজানা আক্তার, প্রভাষক সুমা পাল, প্রভাষক মনোয়ারা আক্তার, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা ফাহিমা জাহান, কলেজের শরীরচর্চা শিক্ষক হালিমা আক্তার, স্থানীয় মো: মানিক মুন্সি, মো: হাসান মুন্সি সহ অন্যান্যরা।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম