উপজেলায় যাচ্ছে জাতীয় সংসদ নির্বাচনি সামগ্রী

ছবি: ফোকাস মোহনা.কম

চাঁদপুর : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ৭ জানুয়ারি। চাঁদপুরের ৫টি আসনে ভোট গ্রহনের জন্য নির্বাচন সামগ্রী নেয়া হচ্ছে উপজেলায়। জেলার ৮ উপজেলায় নির্বাচনি কেন্দ্র সংখ্যা ৬৭৮টি এবং কক্ষ সংখ্যা ৩ হাজার ৪৮১ টি।

বুধবার (৩ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত চাঁদপুর জেলা ট্রেজারি শাখার সংরক্ষণাগার থেকে এসব নির্বাচন সামগ্রী বিতরণ শুরু হয়।

দূরবর্তী উপজেলাগুলোকে প্রথম নির্বাচন সামগ্রী প্রদনা করা হয়। প্রথমে নির্বাচন সামগ্রাী গ্রহন করেন চাঁদপুর-১ কচুয়া আসনের পক্ষে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইবন আল জায়েদ হোসেন। তিনি পুলিশি নিরাপত্তায় পিকআপে করে নির্বাচন সামগ্রী নিয়ে যান।

হাইমচর উপজেলাল নির্বাচন সামগ্রী গ্রহণ করেন উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা জ্যেষ্ট মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মাহবুবুর রশীদ।

তিনি জানান, সহকারী রির্টার্নিং কর্মকর্তার নির্দেশে খুবই নিরাপত্তা ও সতর্কতার মাধ্যমে এসব নির্বাচন সামগ্রী নিয়ে যাওয়া হচ্ছে। যেসব উপজেলা জেলা সদর থেকে দূরত্ব বেশী সেসব উপজেলায় দেয়া হয়েছে।

চাঁদপুর জেলায় ৫টি সংসদী আসন। এর মধ্যে চাঁদপুর-১ আসন কচুয়া উপজেলা। এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩ প্রার্থী। চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ)। এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫ প্রার্থী। চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৭ প্রার্থী। চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৮ প্রার্থী এবং চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৬ প্রার্থী।

জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, নতুন ভোটারসহ জেলায় ভোটার সংখ্যা ২১ লাখ ৫৯ হাজার ৬শ’ ৯৭ জন । এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১১ লাখ ১৪ হাজার ৭শ ৫৪ জন এবং মহিলা ভোটার ১০ লাখ ৪৪ হাজার ৯শ’ ৩৭ জন। হিজরা ভোটার ৬ জন। গাণিতিক হিসেবে ৬৯ হাজার ৮শ ১৭ জন পুরুষ ভোটার মহিলা ভোটারের চেয়ে বেশি।

চাঁদপুর জেলা নির্বাচন কর্মকর্তা তোফায়েল আহমেদ জানান, জেলার ৫টি আসনে সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দের পর প্রচারণা শুরু হয়। আগামী ৭ জানুয়ারী নির্বাচনের ভোট গ্রহণ হবে। তারই অংশ হিসেবে নির্বাচন সামগ্রী উপজেলা পর্যায় পাঠানো হচ্ছে। আশা করি নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম