চাঁদপুর শহরের চিহ্নিত ৬ মাদক কারবারি গ্রেপ্তার

চাঁদপুর: চাঁদপুর শহরে যৌথ বাহিনীর অভিযানে চিহ্নিত ৬ মাদক কারবারি গ্রেপ্তার হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে শহরের চৌধুরীঘাট বাসপট্টি মিলাব মঞ্জিল নামে বাসা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন-দেলোয়ার হোসেন প্রকাশ দুলাল মাঝি, মাহবুবুল হক, বাদল পাটোয়ারী, দেলোয়ার হোসেন বেপারী, জাফর আহমেদ দেওয়ান ও ইমরান হোসেন ভূঁইয়া।

চাঁদপুর সদর মডেল থানা পুলিশ জানায়, গ্রেপ্তার দুলাল মাঝির কাছ থেকেই উদ্ধার হয় ৮১ পিস ইয়াবা ট্যাবলেট। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২৪ হাজার টাকা। আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
ফম/এমএমএ/

সংবাদদাতা | ফোকাস মোহনা.কম