চাঁদপুর : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চাঁদপুরে পোলিং এজেন্টদের প্রশিক্ষণের জন্য মাস্টার ট্রেইনারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত চাঁদপুর সদর উপজেলা মিলনায়তনে এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।
প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন-চাঁদপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা কামরুল হাসান। তিনি নির্বাচনের
আরো বক্তব্য দেন-চাঁদপুর জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ তোফায়েল হোসেন, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাখাওয়াত জামিল সৈকত।
উৎসবমুখর পরিবেশে ও শান্তিপূর্ণভাবে নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে সম্পন্ন করতে পোলিং এজেন্টদের দায়িত্ব-কর্তব্য ও অধিকার সম্পর্কে সম্যক ধারণা প্রদানের জন্য এ কর্মশালার আয়োজন করে চাঁদপুর জেলা নির্বাচন অফিস।
ফম/এমএমএ/



